× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বেনাপোল (যশোর) প্রতিনিধি

প্রকাশিত: ডিসেম্বর ২৪, ২০২৫, ০৪:০১ পিএম

সীমান্তে ভারতীয় ইয়াবাসহ আটক ২

বেনাপোল (যশোর) প্রতিনিধি

প্রকাশিত: ডিসেম্বর ২৪, ২০২৫, ০৪:০১ পিএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

যশোরের শার্শা সীমান্ত থেকে ভারতীয় ইয়াবাসহ দুই মাদক পাচারাকারীকে আটক করেছে বিজিবি সদস্যরা। এ সময় পাচারকাজে ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করা হয়।

বুধবার (২৪ ডিসেম্বর) সকালে শার্শার কায়বা সীমান্ত থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, সাতক্ষীরা জেলার কলারোয়া থানার বুঝতলী, নাথপুর গ্রামের গৌতম পালের ছেলে চয়ন পাল (২০) ও একই থানার মাঝের পাড়া গ্রামের শাহাদত হোসেনের ছেলে আরিফ হোসেন (২৪)।

খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ খুরশীদ আনোয়ার জানান, মঙ্গলবার কায়বা বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে।

অভিযানে ১৭ পিস ভারতীয় ইয়াবা ও একটি মোটরসাইকেলসহ চয়ন পাল ও আরিফ হোসেনকে আটক করা হয়। আটকৃতদের মাদক দ্রব্য আইনে মামলা দিয়ে শার্শা থানায় সোপর্দ করা হয়েছে।

তিনি আরও জানান, বিজিবির নিয়মিত আভিযানিক কার্যক্রমের অংশ হিসেবে দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকায় চোরাচালানি মালামাল ও মাদক পাচার প্রতিরোধে গোয়েন্দা নজরদারি ও টহল তৎপরতা জোরদার করা হয়েছে।

দেশের সীমান্ত এলাকায় মাদক ও সকল প্রকার চোরাচালান প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

রূপালী বাংলাদেশ

Link copied!