× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

শেরপুর প্রতিনিধি

প্রকাশিত: ডিসেম্বর ২৪, ২০২৫, ০৭:১৬ পিএম

সীমান্তবর্তী শেরপুরে জেঁকে বসেছে শীত

শেরপুর প্রতিনিধি

প্রকাশিত: ডিসেম্বর ২৪, ২০২৫, ০৭:১৬ পিএম

ছবি- রূপালী বাংলাদেশ

ছবি- রূপালী বাংলাদেশ

ময়মনসিংহ বিভাগের গারো পাহাড় অধ্যুষিত সীমান্তবর্তী জেলা শেরপুরে জেঁকে বসেছে শীতের দাপট। ভারতীয় মেঘালয় পর্বতের কোলঘেঁষা হওয়ায় প্রতিবছরই এ জেলায় শীতের তীব্রতা বেশি দেখা যায়। ফলে বিপাকে পড়েছেন খেটে খাওয়া শ্রমজীবী মানুষ।

তবে অন্যান্য বছরের তুলনায় এ বছর শীতের তীব্রতা অনেকটাই বেশি। গত দুই দিন ধরে (২২ ডিসেম্বর থেকে) শীতের প্রকোপ বেড়েছে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, মঙ্গলবার সকাল থেকে রাত পর্যন্ত তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ থেকে ১৯ ডিগ্রি সেলসিয়াস। এর সঙ্গে রয়েছে মাঝারি শৈত্যপ্রবাহ। ফলে দিনের বেশির ভাগ সময় সূর্যের দেখা মেলেনি।

ঘন কুয়াশার কারণে সড়কগুলোতে হেডলাইট জ্বালিয়ে যান চলাচল করতে দেখা গেছে।

এদিকে কৃষি ও শ্রমনির্ভর এলাকা হওয়ায় নিম্ন আয়ের শ্রমজীবী মানুষ পড়েছেন চরম দুর্ভোগে। চরাঞ্চলের সবজি শ্রমিক, রিকশাচালকসহ বিভিন্ন পেশায় নিয়োজিত শ্রমিকরা শৈত্যপ্রবাহ উপেক্ষা করেই জীবিকা নির্বাহ করছেন। তবে জেলায় এখন পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে কোনো ধরনের শীতবস্ত্র বিতরণ কার্যক্রম চোখে পড়েনি। একই সঙ্গে কোনো ব্যক্তি বা সংগঠনও শীতবস্ত্র বিতরণ করেনি।

সদর উপজেলার বাজিতখিলা এলাকার ইটভাটা শ্রমিক ছানা মিয়া শীতে কাঁপতে কাঁপতে বলেন, ‘কয়েক দিন ধইরা খুব শীত পড়ছে। কেউ কোনো শীতের কাপড় দেয়নি। কষ্ট কইরা কাম করতাছি।’

এ বিষয়ে শেরপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ মাহবুবা হকের সঙ্গে কথা বললে তিনি জানান, ‘সদর উপজেলার প্রতিটি ইউনিয়নে ইতোমধ্যে শীতবস্ত্র (কম্বল) পাঠানো হয়েছে। আমাদের শীতবস্ত্র বিতরণ কার্যক্রম চলমান রয়েছে।’

Link copied!