× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশিত: ডিসেম্বর ২৫, ২০২৫, ০৬:৩৫ পিএম

‘মনোনয়ন দ্বন্দ্ব’ ভুলে তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনে একসঙ্গে ২ নেতা

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশিত: ডিসেম্বর ২৫, ২০২৫, ০৬:৩৫ পিএম

কক্সবাজারের দুই বিএনপি নেতা একসঙ্গে। ছবি- সংগৃহীত

কক্সবাজারের দুই বিএনপি নেতা একসঙ্গে। ছবি- সংগৃহীত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তনের দিনে নিজেদের মধ্যে দলীয় মনোনয়ন নিয়ে দ্বন্দ্ব থাকলেও ঢাকায় একসঙ্গে দেখা গেছে কক্সবাজারের দুই বিএনপি নেতাকে।

উখিয়া-টেকনাফ নিয়ে গঠিত কক্সবাজার-৪ আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন দলটির কক্সবাজার জেলা সভাপতি ও সাবেক সংসদ সদস্য শাহজাহান চৌধুরী। এই আসনে মনোনয়ন প্রত্যাশী ছিলেন জেলা বিএনপির অর্থ সম্পাদক মোহাম্মদ আব্দুল্লাহ। মনোনয়ন বঞ্চিত হওয়ায় তিনি মশাল মিছিলসহ পুনর্বিবেচনার দাবিতে সমর্থকদের নিয়ে নানা কর্মসূচি পালন করে আসছিলেন।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দুপুরে তারেক রহমানের অভ্যর্থনাস্থল ঢাকার ৩০০ ফিট এলাকায় দলীয় নেতাকর্মীদের সঙ্গে একসঙ্গে দেখা যায় শাহজাহান চৌধুরী ও আব্দুল্লাহকে।

আব্দুল্লাহর সঙ্গে একটি ছবি শেয়ার করে শাহজাহান চৌধুরী তার ফেসবুক পোস্টে লেখেন, ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে উখিয়া-টেকনাফ একজোট, ধানের শীষে দেবে ভোট।’

এ প্রসঙ্গে শাহজাহান চৌধুরী বলেন, ‘ঐক্যই আমাদের বড় শক্তি। উখিয়া-টেকনাফের মানুষ আগামী ১২ ফেব্রুয়ারি ধানের শীষকে বিপুল ভোটে জয়ী করবে, ইনশাআল্লাহ।’

অন্যদিকে আব্দুল্লাহ জানান, তারেক রহমান বারবার বলেন—যদি আমরা ঐক্যবদ্ধ থাকি, তবে কোনো অন্যায়ই টিকে থাকতে পারে না।

সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি ছড়িয়ে পড়ার পর নেতাকর্মীদের মাঝেও উচ্ছ্বাস দেখা গেছে। উখিয়া উপজেলা বিএনপির এক জ্যেষ্ঠ নেতা বলেন, ‘আমরা নির্বাচনের মাঠেও এমন দৃশ্য দেখতে চাই। একতার কোনো বিকল্প নেই, এতে দলেরই লাভ।’

শাহজাহান চৌধুরী ইতোমধ্যে দলীয় প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। অন্যদিকে আব্দুল্লাহও স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র নিয়েছেন এমন খবর ছড়ালেও তার আপন ভাই টেকনাফ সদর ইউনিয়নের চেয়ারম্যান জিয়াউর রহমান বিষয়টিকে ‘ভুয়া’ বলে দাবি করেছেন।

এদিকে, কক্সবাজার-৪ আসনে জেলা জামায়াতের আমির অধ্যক্ষ নুর আহমদ আনোয়ারী জামায়াতের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। বৃহস্পতিবার সকালে তিনি ২২ বছর পর হোয়াইক্যং ইউনিয়নের চেয়ারম্যান পদ ছেড়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে মনোনয়নপত্র সংগ্রহ করেন।

Link copied!