× UCB Sticker Card
মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রাঙ্গামাটি প্রতিনিধি

প্রকাশিত: ডিসেম্বর ২৬, ২০২৫, ০৮:৪৩ এএম

পর্যটন মৌসুমে যানজট ও অবৈধ পার্কিং রোধে ট্যুরিস্ট বাস নিবন্ধন

রাঙ্গামাটি প্রতিনিধি

প্রকাশিত: ডিসেম্বর ২৬, ২০২৫, ০৮:৪৩ এএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

পাহাড়, হ্রদ ও বৈচিত্র্যময় সংস্কৃতির লীলাভূমি রাঙামাটি দেশের অন্যতম শীর্ষ পর্যটন জেলা। প্রতিবছর বিপুলসংখ্যক দেশি-বিদেশি পর্যটকের আগমনে মুখর থাকে এ অঞ্চল।

ক্রমবর্ধমান পর্যটন চাপের সঙ্গে সামঞ্জস্য রেখে সুশৃঙ্খল, আধুনিক ও পরিবেশবান্ধব ট্রাফিক ব্যবস্থাপনা নিশ্চিত করতে রাঙামাটিতে ট্যুরিস্ট বাস শহরে প্রবেশের জন্য ডিজিটাল নিবন্ধন পদ্ধতি চালু করেছে রাঙামাটি জেলা পুলিশ।

পর্যটন মৌসুমে অপরিকল্পিত বাস প্রবেশ, যানজট ও অবৈধ পার্কিং নিয়ন্ত্রণে এই উদ্যোগ ট্রাফিক শৃঙ্খলা, পরিবেশ সুরক্ষা ও পর্যটন ব্যবস্থাপনায় ইতিবাচক পরিবর্তন আনবে বলে আশা করছেন রাঙামাটি পার্বত্য জেলা পুলিশের পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব।

পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিবের নেতৃত্বে চালু হওয়া এ ব্যবস্থার আওতায় ট্যুরিস্ট বাসগুলোকে শহরে প্রবেশের আগে অথবা যাত্রা শুরুর পর www.obtbd.com ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে নিবন্ধন করতে হবে।

নিবন্ধন সম্পন্ন হলে এসএমএস ও ওয়েবসাইটের মাধ্যমে অনুমোদনের তথ্য জানানো হবে এবং নির্ধারিত টার্মিনাল ও পার্কিং ব্যবহারের নির্দেশনা দেওয়া হবে।

ডিজিটাল নিবন্ধনের মাধ্যমে অপরিকল্পিত বাস প্রবেশ বন্ধ করা, যানজট হ্রাস এবং পরিবেশদূষণ রোধ করা সম্ভব হবে। পাশাপাশি চালকদের দক্ষতা ও পেশাদারিত্ব নিশ্চিত করার লক্ষ্যে যত্রতত্র পার্কিং ও ময়লা-আবর্জনা ফেলার ওপর কড়াকড়ি আরোপ করা হয়েছে।

রূপালী বাংলাদেশ

Link copied!