× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি

প্রকাশিত: ডিসেম্বর ২৬, ২০২৫, ০৪:৫৪ পিএম

দল ত্যাগ করলেন আ.লীগ নেতা

ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি

প্রকাশিত: ডিসেম্বর ২৬, ২০২৫, ০৪:৫৪ পিএম

সংবাদ সম্মেলনে মো. বাদল আকন্দ। ছবি- রূপালী বাংলাদেশ

সংবাদ সম্মেলনে মো. বাদল আকন্দ। ছবি- রূপালী বাংলাদেশ

পাবনার ভাঙ্গুড়ায় পারিবারিক সমস্যা ও শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের এক নেতা দল থেকে পদত্যাগ করেছেন। তার নাম মো. বাদল আকন্দ।

শুক্রবার (২৬ ডিসেম্বর) সকালে ভাঙ্গুড়া প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেন।

বাদল আকন্দ ভাঙ্গুড়া পৌরসভার ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ছিলেন। তিনি উত্তর মেন্দা এলাকার মৃত আমজাদ হোসেনের ছেলে।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আওয়ামী লীগ নেতা বাদল আকন্দ বলেন, ‘পারিবারিক সমস্যা ও শারীরিক অসুস্থতার কারণে আমি আওয়ামী লীগের সদস্যপদ এবং পৌর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি পদ থেকে পদত্যাগ করছি। আমি ভাঙ্গুড়া বাজারের একজন থাই ও গ্লাস ব্যবসায়ী। আমার ব্যবসা প্রতিষ্ঠান উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ের সঙ্গে সংলগ্ন থাকায় ব্যবসার পাশাপাশি দলীয় কর্মকাণ্ডে যুক্ত ছিলাম।’

তিনি আরও বলেন, ‘বর্তমানে শারীরিক অসুস্থতা ও পারিবারিক সমস্যার কারণে দলীয় দায়িত্ব যথাযথভাবে পালন করা সম্ভব হচ্ছে না বিধায় আমি দলীয় সকল পদ থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি।’

বাদল আকন্দ বলেন, ‘আমি আর আওয়ামী লীগ করতে চাই না এবং শারীরিকভাবে সুস্থ হলেও ভবিষ্যতে কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত হতে চাই না। আমাকে আপনারা ভুল বুঝবেন না। পরিষ্কার মনোভাব থেকেই আমি এই পদত্যাগ করছি।’

তিনি আরও বলেন, ‘আমাদের দুনিয়াটা ক্ষণিকের এবং পরীক্ষাস্বরূপ। এই দুনিয়াতে আমল করে যেতে পারলেই সেটাই সবচেয়ে মূল্যবান। বাকি জীবনটা যেন ইবাদত-বন্দেগিতে কাটাতে পারি, সে জন্য এলাকাবাসীর কাছে দোয়া চাই।’

Link copied!