× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

পিরোজপুর প্রতিনিধি

প্রকাশিত: ডিসেম্বর ২৮, ২০২৫, ০৮:২৩ পিএম

জেপির চেয়ারম্যান মঞ্জুর প্রার্থিতা বাতিলের দাবি

পিরোজপুর প্রতিনিধি

প্রকাশিত: ডিসেম্বর ২৮, ২০২৫, ০৮:২৩ পিএম

জেপির চেয়ারম্যান মঞ্জুর প্রার্থিতা বাতিলের দাবিতে পিরোজপুরে মানববন্ধন। ছবি- রূপালী বাংলাদেশ

জেপির চেয়ারম্যান মঞ্জুর প্রার্থিতা বাতিলের দাবিতে পিরোজপুরে মানববন্ধন। ছবি- রূপালী বাংলাদেশ

নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী এবং জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার ওপর গণহত্যায় জড়িত থাকার অভিযোগে সাবেক মন্ত্রী ও জাতীয় পার্টি (জেপি) চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জুর প্রার্থিতা বাতিল এবং গ্রেপ্তারের দাবিতে পিরোজপুরে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে ছাত্র-জনতা।

রোববার (২৮ ডিসেম্বর) বিকেলে পিরোজপুর সিভিল সার্জন অফিস চত্বর থেকে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে অংশ নেওয়া বিক্ষোভকারীরা স্লোগান দেন, ‘আইনের ঊর্ধ্বে কেউ নয়’, ‘ছাত্র-শ্রমিক জনতার খুনি, গণহত্যাকারীর প্রার্থিতা বাতিল চাই’, ‘খুনি হাসিনার দোসরকে গ্রেপ্তার করো’ ইত্যাদি।

মানববন্ধন শেষে জেলা প্রশাসকের কাছে একটি স্মারকলিপি প্রদান করা হয়। 

স্মারকলিপিতে বলা হয়েছে, একাধিক মামলার আসামি এবং গণহত্যার অভিযোগে অভিযুক্ত আনোয়ার হোসেন মঞ্জুকে অবিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে এবং তার প্রার্থিতা বাতিল করতে হবে।

বক্তারা বলেন, গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় কোনো গণহত্যাকারী বা তার সহযোগীর রাজনীতিতে থাকার অধিকার নেই। দাবি আদায় না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তারা।

Link copied!