জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেনকে শুভকামনা জানিয়ে রংপুর-৪ (পীরগাছা ও কাউনিয়া) আসন থেকে সরে দাঁড়িয়েছেন জামায়াতে ইসলামীর প্রার্থী এটিএম আজম খান।
সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন এটিএম আজম খান।
এটিএম আজম খান লিখেন, কেন্দ্রীয় সংগঠন ও জোটের বৃহত্তর স্বার্থে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি। আলহামদুলিল্লাহ। দলের সিদ্ধান্তে আমার এবং আমাদের সমর্থন থাকবে জোটসঙ্গী এনপিপির আখতার হোসেনের প্রতি।
উল্লেখ্য, কাউনিয়া ও পীরগাছা উপজেলা নিয়ে গঠিত রংপুর-৪ আসন। এই আসনে এখন পর্যন্ত আওয়ামী লীগ ৬ বার, জাতীয় পার্টি ৪ বার এবং বিএনপি ১ বার জয় পেয়েছিল। এবার এ আসনে লড়বেন এনসিপির কেন্দ্রীয় সদস্য সচিব আখতার হোসেন। তিনি কাউনিয়া উপজেলার মধুপুর এলাকার বাসিন্দা। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইন বিষয়ে পড়াশোনা করেছেন। সেখান থেকেই তার রাজনৈতিক জীবন শুরু হয়। ২০১৮ সালে ভর্তি পরীক্ষার প্রশ্নফাঁসের প্রতিবাদে আখতার হোসেন একক অনশন ধর্মঘট করেন, যা তাকে জাতীয়ভাবে পরিচিত করে তোলে।

-20251229035811.webp)
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন