× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জানুয়ারি ১, ২০২৬, ১২:০৯ পিএম

ব্যবসায়ীকে কোপানোর পর আগুনে পুড়িয়ে হত্যাচেষ্টা

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জানুয়ারি ১, ২০২৬, ১২:০৯ পিএম

স্থানীয়রা খোকনকে উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করেন। ছবি : সংগৃহীত

স্থানীয়রা খোকনকে উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করেন। ছবি : সংগৃহীত

শরীয়তপুরের ডামুড্যা উপজেলায় খোকন চন্দ্র (৪৫) নামে এক গ্রাম্য চিকিৎসককে ছুরিকাঘাত করে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে হত্যার চেষ্টা করেছে দুর্বৃত্তরা।

পুলিশ জানায়, খোকন চন্দ্র পেশায় গ্রাম্য চিকিৎসক ও ওষুধ বিক্রেতা। বুধবার রাত ৯টার দিকে ডামুড্যা উপজেলার কনেশ্বর ইউনিয়নের কেউরভাঙ্গা এলাকায় বাড়ি ফেরার পথে তার ওপর এই হামলার ঘটনা ঘটে।

ডামুড্যা থানার ওসি রবিউল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খোকন কনেশ্বর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের তিলই গ্রামের বাসিন্দা এবং পরেশ চন্দ্রের ছেলে।

ওসি আরও জানান, দুর্বৃত্তরা খোকনের তলপেটে ছুরিকাঘাত করে তার কাছে থাকা নগদ টাকা ও একটি মোবাইল ফোন ছিনিয়ে নেয়। এরপর তার শরীরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। প্রাণ বাঁচাতে খোকন পাশের পানিতে ঝাঁপ দেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করেন।

চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পরামর্শ দিয়েছেন।

এ ঘটনায় খোকন চন্দ্রের স্ত্রী সীমা দাস হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

রূপালী বাংলাদেশ

Link copied!