× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ

প্রকাশিত: জানুয়ারি ২, ২০২৬, ০৩:৪৭ এএম

বাকৃবি শিক্ষার্থীদের ওপর স্থানীয়দের হামলা, আহত ৫

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ

প্রকাশিত: জানুয়ারি ২, ২০২৬, ০৩:৪৭ এএম

বিশ্ববিদ্যালয়ের শেষ মোড়ে শিক্ষার্থীদের ওপর স্থানীয়দের হামলা। ছবি : রূপালী বাংলাদেশ

বিশ্ববিদ্যালয়ের শেষ মোড়ে শিক্ষার্থীদের ওপর স্থানীয়দের হামলা। ছবি : রূপালী বাংলাদেশ

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শিক্ষার্থীদের ওপর হামলা চালানোর অভিযোগ উঠেছে স্থানীয়দের বিরুদ্ধে। এ ঘটনায় পাঁচ শিক্ষার্থী আহত হয়েছেন বলে জানা গেছে। 

বৃহস্পতিবার (১ জানুয়ারি) রাত ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের ঈশা খাঁ হলের শিক্ষার্থীরা শেষ মোড়ে রাতের খাবার খেতে গেলে এ ঘটনা ঘটে। 

প্রাথমিকভাবে আহতদের বিশ্ববিদ্যালয়ের হেলথ কেয়ার সেন্টারে নেওয়া হয়। পরে তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। আহতদের মধ্যে ঈশা খাঁ হলের চারজন এবং মাওলানা ভাসানী হলের একজন শিক্ষার্থী রয়েছেন।

আহতরা হলেন-ঈশা খাঁ হলের পশুপালন অনুষদের তৃতীয় বর্ষের সিয়াম, ভেটেরিনারি অনুষদের দ্বিতীয় বর্ষের অন্তর ও ইমন, কৃষি অনুষদের প্রথম বর্ষের তানভীর এবং মাওলানা ভাসানী হলের কৃষি অর্থনীতি অনুষদের দ্বিতীয় বর্ষের প্রিয়।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার সকাল ১১টার দিকে কয়েকজন বহিরাগত হল প্রাঙ্গণে প্রবেশ করলে শিক্ষার্থীরা তাদের চোর সন্দেহে আটক করে। এরপর দুই পক্ষের মধ্যে হাতাহাতি হয়। হল কর্তৃপক্ষের হস্তক্ষেপে বহিরাগতদের ছেড়ে দেওয়া হয়। পরে শিক্ষার্থীরা রাতের খাবার খাওয়ার জন্য শেষ মোড়ে গেলে তাদের ওপর ইট-পাটকেল নিক্ষেপ করে স্থানীয়রা। এক পর্যায়ে লোহার পাইপে আঘাতে দুই শিক্ষার্থীর মাথা ও নাক ফেটে যায়।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. আবদুল আলীম বলেন, পুলিশ ঘটনাস্থলে এসেছে। দেরি হওয়ায় পরিস্থিতি কিছুটা উত্তপ্ত ছিল। হামলাকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কোতোয়ালী মডেল থানার ওসি (তদন্ত) মো. সাইফুল ইসলাম জানান, রাত ২টা পর্যন্ত শিক্ষার্থীরা শেষ মোড়ে অবস্থান করছে। স্থানীয়রা ঘটনাস্থল ত্যাগ করেছে। বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি এখনো উত্তপ্ত।

রূপালী বাংলাদেশ

Link copied!