× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জানুয়ারি ২, ২০২৬, ১০:০৯ এএম

ট্রাকের ধাক্কায় প্রাণ গেল দুই মোটরসাইকেল আরোহীর

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জানুয়ারি ২, ২০২৬, ১০:০৯ এএম

ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে। ছবি : সংগৃহীত

ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে। ছবি : সংগৃহীত

গাইবান্ধার গোবিন্দগঞ্জে ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও দুজন।

গতকাল বৃহস্পতিবার রাত পৌনে ১১টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কে উপজেলার কামারদহ ইউনিয়নের ফাঁসিতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—পৌর শহরের বুজরুক বোয়ালিয়া দুর্গাপুর গ্রামের বাসিন্দা জনি মিয়া (৩৯) ও উপজেলার নাকাই ইউনিয়নের মালিনীপাড়া এলাকার বাসিন্দা সিদ্দিকুর রহমান (৪০)।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে পণ্যবাহী একটি ট্রাক বগুড়া থেকে রংপুরের দিকে যাচ্ছিল। পথে ফাঁসিতলা ফ্লাইওভারে ওঠার সময় বেপরোয়া গতির ট্রাকটি সামনে থাকা একটি মোটরসাইকলকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের দুই আরোহী নিহত হন।

এ সময় ট্রাকের হেলপারসহ মোটরসাইকেলে থাকা অপর এক আরোহী গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ওসি মোজাফফর হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহত দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

রূপালী বাংলাদেশ

Link copied!