× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ২, ২০২৬, ০৫:৫৮ পিএম

হামিদুর রহমান আযাদের মনোনয়ন বাতিল

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ২, ২০২৬, ০৫:৫৮ পিএম

হামিদুর রহমান আযাদ। ছবি : সংগৃহীত

হামিদুর রহমান আযাদ। ছবি : সংগৃহীত

কক্সবাজার-২ আসনের সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ড. হামিদুর রহমান আযাদের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে। শুক্রবার (২ জানুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে মনোনয়ন যাচাই-বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. আ. মান্নান এ সিদ্ধান্তের কথা জানান।

রিটার্নিং অফিস সূত্রে জানা যায়, যাচাইয়ের প্রাথমিক পর্যায়ে হামিদুর রহমান আযাদের মনোনয়ন সাময়িকভাবে স্থগিত রাখা হয়। পরবর্তীতে তার বিরুদ্ধে চলমান মামলাসংক্রান্ত জটিলতা পর্যালোচনা করে নির্বাচন কমিশনের বিধি অনুযায়ী মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়।

সূত্র আরও জানায়, যাচাই-বাছাই চলাকালে প্রার্থীর বিরুদ্ধে থাকা মামলার তথ্য উঠে আসায় বিষয়টি গুরুত্বসহকারে পর্যালোচনা করা হয়। আইনগত বাধার কারণে শেষ পর্যন্ত তার মনোনয়ন বাতিল করা হয়।

ড. হামিদুর রহমান আযাদ বর্তমানে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করছেন। তার বিরুদ্ধে বিদ্যমান মামলাগুলোর জটিলতাই মনোনয়ন বাতিলের মূল কারণ বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

উল্লেখ্য, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সারা দেশে মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রম চলছে। এ প্রক্রিয়ায় বিভিন্ন আসনে একাধিক প্রার্থীর মনোনয়ন সাময়িক স্থগিত ও বাতিলের ঘটনা ঘটছে।

রাজনৈতিক জীবনে ড. হামিদুর রহমান আযাদ ১৯৭৭ সালে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের মাধ্যমে ছাত্র রাজনীতিতে যুক্ত হন। তিনি সংগঠনটির চট্টগ্রাম দক্ষিণ জেলা সভাপতি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা সভাপতি, ঢাকা মহানগরী সভাপতি এবং কেন্দ্রীয় সহসভাপতির দায়িত্ব পালন করেছেন।

পরবর্তীতে ১৯৯৫ সালে তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দেন। বর্তমানে তিনি দলের কেন্দ্রীয় কর্মপরিষদ ও মজলিসে শূরা সদস্য। ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি।

রূপালী বাংলাদেশ

Link copied!