× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

টাঙ্গাইল প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ২, ২০২৬, ০৮:১১ পিএম

টাঙ্গাইলে ৮ আসনের ৪টিতে ৯ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

টাঙ্গাইল প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ২, ২০২৬, ০৮:১১ পিএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল জেলায় সংসদীয় ৮টি আসনের মধ্যে প্রাথম ধাপে ৪টি আসনের মোট ৯ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে।

শুক্রবার (০২ জানুয়ারি) সকাল ১০টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা এসব মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন।

জেলার মোট ৮টি আসনের মধ্যে প্রথম দিন ৪টি আসনের নির্বাচনের প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রম পরিচালনা করেন জেলা প্রশাসক ও রির্টানিং কর্মকর্তা শরীফা হক। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সঞ্জয় কুমার মহন্ত, জেলা সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মাদ তাজুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে টাঙ্গাইল-১ আসনে ৩ প্রার্থী, টাঙ্গাইল-২ আসনে ১, টাঙ্গাইল-৩ আসলে ২ এবং টাঙ্গাইল-৪ আসনে ৩ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়।

জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসারের কার্যালয় সূত্রে জানা যায়, মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে তথ্যের গরমিল থাকাসহ নানা কারণে টাঙ্গাইল-১ (ধনবাড়ী ও মধুপুর) আসনে স্বতন্ত্র প্রার্থী মোন্তাজ আলী, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. হারুন অর রশীদ ও স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ আলীর মনোনয়নপত্র বাতিল করা হয়।

টাঙ্গাইল-২ (ভুয়াপুর ও গোপালপুর) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মোহাম্মদ মনোয়ার হোসেন সাগরের মনোনয়নপত্র বাতিল করা হয়।

টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনে স্বতন্ত্র প্রার্থী আইনিন নাহার ও মো. শাহজাহান মিয়ার মনোনয়নপত্র বাতিল করা হয়।

টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী আলী আমজাদ হোসেন, স্বতন্ত্র প্রার্থী মো. আব্দুল হালিম মিয়া ও মো. শাহ আলম তালুকদারের মনোনয়নপত্র বাতিল করা হয়।

জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা শরীফা হক জানান, প্রথম ধাপে ৪টি সংসদীয় আসনের প্রার্থীদের মনোনয়ন বাছাই করা হয়েছে। এতে তথ্যের গরমিল ও নানা কারণে ৯ জনের মনোনয়ন বাতিল করা হয়েছে। সেই সঙ্গে ১৮ জনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। 

রূপালী বাংলাদেশ

Link copied!