× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ৩, ২০২৬, ১১:৪৩ এএম

শৈত্যপ্রবাহের কবলে নওগাঁ, দেখা মেলেনি সূর্যের

বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ৩, ২০২৬, ১১:৪৩ এএম

কুয়াশার চাদরে ঢাকা নওগাঁ। ছবি : রূপালী বাংলাদেশ

কুয়াশার চাদরে ঢাকা নওগাঁ। ছবি : রূপালী বাংলাদেশ

এক দিনের ব্যবধানে তাপমাত্রা ২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস কমে উত্তরের জেলা নওগাঁ মৃদু শৈত্যপ্রবাহের কবলে পড়েছে। 

শনিবার (৩ জানুয়ারি) সকাল ৯টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে, যা চলতি মৌসুমে এ জেলার সর্বনিম্ন।

ভোর থেকেই ঘন কুয়াশায় ঢেকে যায় চারপাশ। সঙ্গে উত্তর দিক থেকে বয়ে আসা হিমেল হাওয়ায় শীতের তীব্রতা আরও বেড়ে যায়। গত দুদিন সূর্যের দেখা মিললেও শনিবার ভোরের পর থেকে সূর্যের দেখা মেলেনি। বিকেল গড়ানোর সঙ্গে সঙ্গে তাপমাত্রা দ্রুত কমতে থাকে আর রাত বাড়ার সঙ্গে সঙ্গে শীতও প্রকট আকার ধারণ করে।

স্থানীয় বাসিন্দারা জানান, শীত বাড়ার সঙ্গে সঙ্গে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন ছিন্নমূল মানুষ ও খেটে খাওয়া শ্রমজীবীরা। প্রয়োজনীয় কাজের জন্য বাইরে বের হলেও কনকনে ঠান্ডা ও কুয়াশার কারণে চলাচল ব্যাহত হচ্ছে।

বদলগাছী চারমাথা মোড়ে ভ্যানচালক হান্নান বলেন, গত দুদিন শীত একটু কম ছিল। আজ আবার হঠাৎ করে প্রচণ্ড শীত পড়েছে। সকাল ১০টা বেজে গেলেও কুয়াশার কারণে পাঁচ হাত দূরের কিছুই দেখা যাচ্ছে না। যাত্রীও খুব কম।

বদলগাছী সদর এলাকার বাসিন্দা আসলাম বলেন, সন্ধ্যার পর থেকেই শীতের প্রকোপ বেড়ে যায়। কুয়াশা আর হিমেল হাওয়া মিলে শীত কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে। মানুষ বাধ্য হয়ে সন্ধ্যার পর থেকেই গরম কাপড় পরে চলাফেরা করছে। ভোর থেকে এখনো চারপাশ কুয়াশায় ঢাকা।

নওগাঁর বদলগাছী কৃষি আবহাওয়া পর্যবেক্ষণাগারের কর্মকর্তা মিজানুর রহমান জানান, শনিবার সকাল ৯টায় জেলায় ৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এর আগের দিন তাপমাত্রা ছিল ১১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। সে হিসাবে ২৪ ঘণ্টার ব্যবধানে তাপমাত্রা কমেছে ২ দশমিক ৮ ডিগ্রি। উত্তর দিক থেকে বয়ে আসা হিমেল হাওয়ার কারণে আগামী কয়েক দিন শীত আরও বাড়তে পারে।

রূপালী বাংলাদেশ

Link copied!