× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

গাইবান্ধা প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ৪, ২০২৬, ০৪:২৭ পিএম

গাইবান্ধায় জামায়াত প্রার্থীর বাতিলকৃত মনোনয়ন বৈধ ঘোষণা

গাইবান্ধা প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ৪, ২০২৬, ০৪:২৭ পিএম

জামায়াত মনোনীত প্রার্থী মাজেদুর রহমান। ছবি- রূপালী বাংলাদেশ

জামায়াত মনোনীত প্রার্থী মাজেদুর রহমান। ছবি- রূপালী বাংলাদেশ

গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থীর পূর্বে বাতিল হওয়া মনোনয়নপত্র পুনরায় বৈধ ঘোষণা করায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৪ জানুয়ারি) দুপুরে গাইবান্ধা জেলা জামায়াত কার্যালয়ে এ আলোচনা সভার আয়োজন করা হয়।

জামায়াতে ইসলামীর গাইবান্ধা জেলা আমির আব্দুল করিম সরকারের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের জামায়াত মনোনীত প্রার্থী মাজেদুর রহমান, গাইবান্ধা-৫ আসনের জামায়াত মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা ওয়ারেস আলী, জামায়াত নেতা রোকনুজ্জামানসহ দলের অন্যান্য নেতৃবৃন্দ।

আলোচকরা জানান, গত শুক্রবার দুপুরে গাইবান্ধা জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক গাইবান্ধা-১ আসনের জামায়াত প্রার্থী মাজেদুর রহমান শিক্ষকতা পেশায় নিয়োজিত থাকায় তার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন। তবে একই পেশায় নিয়োজিত থাকা সত্ত্বেও দেশের বিভিন্ন স্থানে অন্য প্রার্থীদের মনোনয়নপত্র বাতিল করা হয়নি বলে তারা অভিযোগ করেন।

পরবর্তীতে জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা বিষয়টি জেলা প্রশাসককে অবহিত করলে তিনি রোববার সকালে পুনরায় জামায়াত প্রার্থীর বাতিলকৃত মনোনয়নপত্র বৈধ ও সঠিক ঘোষণা দেন।

এই সিদ্ধান্তের বিষয়টি নেতাকর্মী ও সাংবাদিকদের অবহিত করতে আজ দুপুরে জেলা জামায়াত কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় এ তথ্য তুলে ধরা হয়।

Link copied!