× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ৫, ২০২৬, ১১:৫১ এএম

মহেশপুরে বিষপানে যুবকের মৃত্যু

ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ৫, ২০২৬, ১১:৫১ এএম

নিহত যুবকের বাড়িতে চলছে শোক। ছবি : রূপালী বাংলাদেশ

নিহত যুবকের বাড়িতে চলছে শোক। ছবি : রূপালী বাংলাদেশ

ঝিনাইদহের মহেশপুরে বিষপানে সাদিকুল ইসলাম (৩০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে রোববার (৪ জানুয়ারি) রাতে উপজেলার সূর্যদিয়া বগাপাড়া গ্রামে। নিহত সাদিকুল ইসলাম ওই গ্রামের মশিয়ার রহমানের ছেলে। 

পরিবার ও এলাকাবাসী জানায়, প্রতিদিনের মতো রাতের খাবার খেয়ে পরিবারের সবাই ঘুমিয়ে পড়েন। রাত ৩টার দিকে সাদিকুলের বিষপানের বিষয়টি টের পান স্বজনরা। পরে তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার (৫ জানুয়ারি) সকালে তার মৃত্যু হয়।

পরিবারের সদস্যরা জানান, সাদিকুল গ্রামের একটি দোকান থেকে ঘাস মারার ওষুধ কিনেছিলেন। ধারণা করা হচ্ছে, তিনি নিজ ঘরে ওই বিষ পান করেন।

মহেশপুর থানার ওসি মেহেদী হাসান বলেন, খবর পেয়ে পুলিশকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে এবং আইনি প্রক্রিয়া চলমান।

রূপালী বাংলাদেশ

Link copied!