× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশিত: জানুয়ারি ৫, ২০২৬, ০২:০৯ পিএম

সীতাকুণ্ডে জাহাজভাঙা কারখানায় দুই শ্রমিকের লাশ উদ্ধার

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশিত: জানুয়ারি ৫, ২০২৬, ০২:০৯ পিএম

নিহত শ্রমিকের লাশ উদ্ধার করছে ফায়ার সার্ভিস। ছবি : রূপালী  বাংলাদেশ

নিহত শ্রমিকের লাশ উদ্ধার করছে ফায়ার সার্ভিস। ছবি : রূপালী বাংলাদেশ

চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি জাহাজভাঙা কারখানায় দুই শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। নিহত একজনের মরদেহ খণ্ড-বিখণ্ড অবস্থায় পাওয়া গেছে। 

সোমবার (৫ জানুয়ারি) সকাল ৮টার দিকে সীতাকুণ্ডের কুমিরা নৌঘাট এলাকার সাগর উপকূল থেকে ফায়ার সার্ভিসের একটি দল মরদেহ দুটি উদ্ধার করে।

নিহত শ্রমিকরা হলেন সাইফুল ইসলাম ও আবদুল খালেক। তাদের বাড়ি গাইবান্ধা জেলায়। এর মধ্যে সাইফুল ইসলামের মরদেহ খণ্ড-বিখণ্ড অবস্থায় উদ্ধার করা হয়।

তবে দুই শ্রমিকের মৃত্যুর কারণ নিয়ে ফায়ার সার্ভিস ও পুলিশের বক্তব্যে ভিন্নতা দেখা গেছে। ফায়ার সার্ভিসের দাবি, ডাকাতের হামলায় ওই দুই শ্রমিক নিহত হয়েছেন। অপরদিকে শিল্প পুলিশ বলছে, জাহাজ বিচিংয়ের সময় দুর্ঘটনায় তাদের মৃত্যু হয়েছে।

ফায়ার সার্ভিসের কুমিরা স্টেশনের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা আল মামুন বলেন, নিহতরা কেআর শিপ রিসাইক্লিং ইয়ার্ড নামে একটি জাহাজভাঙা কারখানায় কর্মরত ছিলেন। কারখানা কর্তৃপক্ষের বরাতে তিনি বলেন, রাতে শ্রমিকরা একটি নৌকা (লাল বোট) নিয়ে উপকূলে কারখানাটি পাহারা দিচ্ছিলেন। এ সময় একটি ডাকাত দল কারখানায় প্রবেশ করে মালামাল লুটের চেষ্টা করলে শ্রমিকরা বাধা দেন। তখন ডাকাতদের ধারালো অস্ত্রের আঘাতে একজন শ্রমিকের দেহ খণ্ড-বিখণ্ড হয়ে যায়। অন্য শ্রমিকরা নৌকা থেকে সাগরে লাফ দিলে আরও একজনের মৃত্যু হয়।

তিনি আরও বলেন, এ ঘটনায় আশরাফুল ইসলাম ও রুবেল হাসান নামের আরও দুই শ্রমিককে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে।

শিল্প পুলিশের পরিদর্শক নাহিদ হাসান মৃধা বলেন, প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে, জাহাজ বিচিং করার সময় দুর্ঘটনায় দুজন শ্রমিকের মৃত্যু হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

রূপালী বাংলাদেশ

Link copied!