× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ৫, ২০২৬, ০৫:৩৩ পিএম

রাস্তায় ফেলে যাওয়া সেই শিশুটিকে বাঁচানো গেল না

আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ৫, ২০২৬, ০৫:৩৩ পিএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

চট্টগ্রামের আনোয়ারায় কনকনে শীতের রাতে সড়কের পাশে ফেলে রাখা দুই শিশুর মধ্যে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে দুই বছর বয়সি মোরশেদের। বোন আয়শা বুক দিয়ে আগলে রাখলেও শেষ পর্যন্ত মৃত্যুর হাত থেকে রক্ষা করা যায়নি তাকে।

সোমবার (০৫ জানুয়ারি) বিকেল আনুমানিক ৩টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মোরশেদের মৃত্যু হয়।

এর আগে, গত রোববার (২৮ ডিসেম্বর) সন্ধ্যায় আনোয়ারা উপজেলার বারখাইন ইউনিয়নের মাজারগেট এলাকায় সড়কের পাশে কাঁপতে থাকা অবস্থায় দুই শিশুকে পড়ে থাকতে দেখেন মহিম উদ্দিন নামের এক সিএনজিচালিত অটোরিকশাচালক। মানবিকতার তাগিদে তিনি শিশু দুটিকে উদ্ধার করে নিজের বাড়িতে আশ্রয় দেন।

মহিম উদ্দিন জানান, সন্ধ্যার পর অসহায় অবস্থায় দুই শিশুকে বসে থাকতে দেখে তিনি এগিয়ে যান। বড় শিশুটির সঙ্গে কথা বলে তাদের করুণ অবস্থা বুঝতে পেরে তিনি শিশু দুটিকে বাড়িতে নিয়ে যান এবং স্থানীয়দের সহযোগিতায় চিকিৎসার ব্যবস্থা করেন। উদ্ধার হওয়া শিশুদের মধ্যে চার বছর বয়সি আয়শা জানায়, তাদের বাড়ি সাতকানিয়া উপজেলার মৌলভীর দোকান এলাকায়। তার বাবার নাম খোরশেদ আলম এবং মায়ের নাম ঝিনুক আখতার। আয়শার ভাষ্যমতে, তাদের মা-বাবার কাছ থেকে এনে এক খালা সড়কের পাশে বসিয়ে রেখে চলে যান।

স্থানীয়রা জানান, উদ্ধারকালে কনকনে শীতের মধ্যে আয়শাকে তার অসুস্থ ও বাকপ্রতিবন্ধী ছোট ভাই মোরশেদকে শক্ত করে বুকে আগলে ধরে রাখতে দেখা যায়। সেই দৃশ্য উপস্থিত সবার চোখে পানি এনে দেয়। পরবর্তীতে মোরশেদের শারীরিক অবস্থার অবনতি হলে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তবে চিকিৎসাধীন অবস্থায় শেষ পর্যন্ত তার মৃত্যু হয়।

আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার জানান, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়েছে।

রূপালী বাংলাদেশ

Link copied!