চট্টগ্রামের আনোয়ারায় নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে এলপি গ্যাস বিক্রি ও মূল্যতালিকা না রাখার অপরাধে এক ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে।
বুধবার (৭ জানুয়ারি) সন্ধ্যায় আনোয়ারা উপজেলার পড়ৈকোড়া ইউনিয়নের ছত্তারহাট বাজারে কবির স্টোরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে এলপি গ্যাস নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রি এবং দোকানে মূল্যতালিকা প্রদর্শন না করার অভিযোগে একটি মামলায় একজনকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর সংশ্লিষ্ট ধারায় ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের অভিযানে নেতৃত্ব দেন আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন