× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ৯, ২০২৬, ১০:২৪ এএম

‘বিএনপি ক্ষমতায় না আসা পর্যন্ত ভাত খাব না’ বলা ব্যক্তির মৃত্যু

মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ৯, ২০২৬, ১০:২৪ এএম

নিহত নিজাম উদ্দিন। ছবি : রূপালী বাংলাদেশ

নিহত নিজাম উদ্দিন। ছবি : রূপালী বাংলাদেশ

ঝিনাইদহের মহেশপুর উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের বাঁশবাড়িয়া গ্রামের বাসিন্দা নিজাম উদ্দিন মণ্ডল (৭০) দীর্ঘ এক যুগের বেশি সময় ধরে বিএনপি ক্ষমতায় না আসা পর্যন্ত ভাত না খাওয়ার প্রতিজ্ঞা শেষ মুহূর্ত পর্যন্ত অটুট রেখেই মৃত্যুবরণ করেছেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

স্থানীয় ও পারিবারিক সূত্র জানায়, ২০১৪ সালের ৩০ মে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে মহেশপুরে কাঙালিভোজের আয়োজন করেছিলেন নিজাম উদ্দিন।

ওই অনুষ্ঠানে হামলা ও রান্না করা খাবার নষ্ট হওয়ার ঘটনার পর ক্ষুব্ধ ও মর্মাহত হয়ে তিনি ঘোষণা দেন, বিএনপি পুনরায় রাষ্ট্রক্ষমতায় না আসা পর্যন্ত তিনি ভাত খাবেন না। এর পর প্রায় ১১ বছর তিনি ভাত পরিহার করে রুটি ও কলা খেয়ে জীবনযাপন করছিলেন।

গত ঈদুল ফিতরের পর থেকে তার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। পরে গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

অবস্থার অবনতি হলে চিকিৎসকদের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য ঢাকার বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে নেওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় সেখানেই তার মৃত্যু হয়।

এলাকাবাসী জানিয়েছে, রাজনৈতিক বিশ্বাস ও প্রতিজ্ঞার ক্ষেত্রে নিজাম উদ্দিন ছিলেন আপসহীন। সাধারণ মানুষ থেকে শুরু করে দলীয় নেতাকর্মীদের কাছে তিনি দৃঢ়তার প্রতীক হিসেবে পরিচিত ছিলেন। তার মৃত্যুতে পরিবার, স্বজন এবং স্থানীয় রাজনৈতিক অঙ্গনে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছে।

রূপালী বাংলাদেশ

Link copied!