× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

খুলনা ব্যুরো

প্রকাশিত: জানুয়ারি ১১, ২০২৬, ০৯:৩৭ পিএম

নির্বাচিত হলে শুধু কথা নয়, কাজের মাধ্যমেই পরিবর্তন আনব: জামায়াত নেতা

খুলনা ব্যুরো

প্রকাশিত: জানুয়ারি ১১, ২০২৬, ০৯:৩৭ পিএম

গণসংযোগে খুলনা-৩ আসনে জামায়াত মনোনীত দাড়িপাল্লা প্রতীকের প্রার্থী অধ্যাপক মাহফুজুর রহমান। ছবি- রূপালী বাংলাদেশ

গণসংযোগে খুলনা-৩ আসনে জামায়াত মনোনীত দাড়িপাল্লা প্রতীকের প্রার্থী অধ্যাপক মাহফুজুর রহমান। ছবি- রূপালী বাংলাদেশ

খুলনা নগরীর দৌলতপুর থানাধীন ১ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় ব্যাপক গণসংযোগ ও জনসংলাপ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মজলিসে শূরা সদস্য, খুলনা মহানগরী আমীর এবং খুলনা-৩ আসনে জামায়াত মনোনীত দাড়িপাল্লা প্রতীকের প্রার্থী অধ্যাপক মাহফুজুর রহমান।

রোববার (১১ জানুয়ারি) বণিকপাড়া, মণিকতলা, উত্তর রেলীগেটসহ পাবলা ও মহেশ্বরপাশা এলাকায় গণসংযোগকালে তিনি ঘরে ঘরে গিয়ে এলাকাবাসীর খোঁজখবর নেন। এ সময় দীর্ঘদিনের অবহেলা, জলাবদ্ধতা, স্বাস্থ্যঝুঁকি, ড্রেনেজ সংকট এবং নারী ও শিশুদের নিরাপত্তাহীনতার বিষয়গুলো নিয়ে স্থানীয়দের বক্তব্য শোনেন।

গণসংযোগকালে স্থানীয় বাসিন্দারা জানান, শিল্প ও শ্রমিক অধ্যুষিত এই ওয়ার্ডে বর্ষা মৌসুমে তীব্র জলাবদ্ধতা, দুর্বল ড্রেনেজ ব্যবস্থা, স্যানিটেশন সংকট ও স্বাস্থ্যঝুঁকি নিত্যদিনের সমস্যা হয়ে দাঁড়িয়েছে। পাশাপাশি নারী ও শিশুদের নিরাপত্তা নিয়েও তারা উদ্বেগ প্রকাশ করেন।

জনসংলাপে অধ্যাপক মাহফুজুর রহমান বলেন, ‘দৌলতপুর ১ নম্বর ওয়ার্ড দীর্ঘদিন ধরে অবহেলিত। রাস্তাঘাট, জলাবদ্ধতা, স্বাস্থ্যসেবা, শিক্ষা ও নিরাপত্তাসহ প্রতিটি ক্ষেত্রে পরিকল্পিত ও টেকসই উন্নয়ন এখন সময়ের দাবি।’

মা-বোনদের উদ্দেশে তিনি বলেন, ‘আমি আজ এখানে শুধু আপনাদের দেখার জন্য আসিনি, আপনাদের কথা শোনার জন্য এসেছি। আপনাদের নিরাপত্তা, স্বাস্থ্য, শিক্ষা ও মর্যাদা আমার অঙ্গীকারের মূল ভিত্তি। শক্তিশালী নারী সমাজই একটি জাতিকে এগিয়ে নেয়। নারী সুস্থ, নিরাপদ ও স্বাধীন হলে পুরো পরিবার ও সমাজ শক্তিশালী হয়।’

তিনি আরও বলেন, ‘দাড়িপাল্লা প্রতীক ন্যায় ও ইনসাফের প্রতীক। নির্বাচিত হলে শুধু কথা নয়, কাজের মাধ্যমেই পরিবর্তন আনব।’

নির্বাচিত হলে দৌলতপুর ১ নম্বর ওয়ার্ডে তার পরিকল্পনার কথা তুলে ধরে তিনি বলেন, আধুনিক ও টেকসই ড্রেনেজ ব্যবস্থা গড়ে তুলে জলাবদ্ধতা নিরসন, ওয়ার্ডভিত্তিক মা ও শিশু স্বাস্থ্যসেবা কেন্দ্র স্থাপন, শীতপ্রবণ সময়ে শিশু ও বয়স্কদের জন্য বিশেষ স্বাস্থ্য সহায়তা কর্মসূচি গ্রহণ করা হবে। পাশাপাশি নারী নিরাপত্তা জোরদারে পর্যাপ্ত রাস্তার আলোকায়ন ও কমিউনিটি নজরদারি ব্যবস্থা চালু করা হবে।

এ ছাড়া শিশুদের জন্য খেলার মাঠ, পাঠাগার ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের সুযোগ সৃষ্টি, ঝরে পড়া শিশুদের শিক্ষায় ফিরিয়ে আনতে বিশেষ সহায়তা, যুবকদের কারিগরি শিক্ষা ও দক্ষতা উন্নয়নের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি এবং আধুনিক বর্জ্য ব্যবস্থাপনার মাধ্যমে পরিচ্ছন্ন ওয়ার্ড গড়ে তোলার অঙ্গীকার করেন তিনি।

গণসংযোগকালে উপস্থিত ছিলেন খুলনা মহানগরীর আইবিডাব্লিউএফ সেক্রেটারি এস এম আজিজুল ইসলাম স্বপন, বিএল কলেজের সাবেক ভিপি জাহাঙ্গীর আলম, দৌলতপুর উত্তর সেক্রেটারি সালমান ফারসি, ১ নম্বর ওয়ার্ড আমীর মো. রেজাউল কবির, সেক্রেটারি মাওলানা সেলিম রেজা, ১ নম্বর ওয়ার্ড মহিলা জামায়াত সেক্রেটারি হালিমা জব্বারসহ জামায়াত, ছাত্রশিবির ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের নেতাকর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

গণসংযোগ শেষে অধ্যাপক মাহফুজুর রহমান শিশু, তরুণ, যুবক ও বয়স্ক মা-বোনদের দোয়া কামনা করেন এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ন্যায় ও ইনসাফের প্রতীক দাড়িপাল্লায় ভোট দেওয়ার আহ্বান জানান।

Link copied!