কক্সবাজারের চকরিয়ায় যৌথ বাহিনীর অভিযানে একটি দেশীয় অস্ত্রসহ মোহাম্মদ আলী হোসেন (৫৫) নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
রোববার (১১ জানুয়ারি) ভোর ৫টার দিকে উপজেলার চিরিংগা ইউনিয়নের চরণদ্বীপ ৯ নম্বর ওয়ার্ড পুলানকাটা এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়। আটক আলী হোসেন ওই এলাকার মতিউর রহমানের ছেলে।
চকরিয়া সেনাক্যাম্প থেকে দেওয়া সংবাদ বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, চিরিংগা ইউনিয়নের চরণদ্বীপে দীর্ঘদিন ধরে সক্রিয় মোহাম্মদ আলী হোসেনসহ বিভিন্ন সন্ত্রাসী চক্র। তারা স্থানীয় জনগণের নিরাপত্তা বিঘ্নিত করে আসছিল।
নির্বাচনকে কেন্দ্র করে শীর্ষ সন্ত্রাসীদের গ্রেপ্তার ও তৎপরতা দমনের লক্ষ্যে অভিযানটি পরিচালনা করা হয়।
অভিযানকালে যৌথ বাহিনী ঘটনাস্থল থেকে একটি দেশীয় একনলা বন্দুক উদ্ধার করা হয়। মোহাম্মদ আলী হোসেন অবৈধ অস্ত্র বহন করাসহ বেশ কিছুদিন ধরে নির্বাচনি পরিবেশকে বিশৃঙ্খলা ও প্রশ্নবিদ্ধ করার গোপন পরিকল্পনা করছিল। আটক ব্যক্তি ও উদ্ধারকৃত অস্ত্র চকরিয়া থানায় হস্তান্তর করা হয়।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন