× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

খুলনা ব্যুরো

প্রকাশিত: জানুয়ারি ১২, ২০২৬, ০৯:৩৮ পিএম

‘সন্ত্রাসী-চাঁদাবাজদের হাতে ক্ষমতা গেলে সন্তানের ভবিষ্যৎ হুমকির মুখে পড়বে’

খুলনা ব্যুরো

প্রকাশিত: জানুয়ারি ১২, ২০২৬, ০৯:৩৮ পিএম

ছবি- রূপালী বাংলাদেশ

ছবি- রূপালী বাংলাদেশ

খুলনা-৩ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাহফুজুর রহমান বলেছেন, আসন্ন জাতীয় নির্বাচন হচ্ছে আপনার সন্তানের সুরক্ষা, জীবনের নিরাপত্তা ও উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিত করার চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার নির্বাচন। একটি ভোটেই নির্ধারণ হবে আগামীর নিরাপদ সমাজ ও রাষ্ট্র। সন্ত্রাসী ও চাঁদাবাজদের হাতে ক্ষমতা চলে গেলে সন্তানের জীবন, নিরাপত্তা ও ভবিষ্যৎ মারাত্মক হুমকির মুখে পড়বে।

সোমবার (১২ জানুয়ারি) দিনব্যাপী খুলনা মহানগরীর খালিশপুর থানার ১০ নম্বর ওয়ার্ডের চিত্রালী বাজারসহ বিভিন্ন স্থানে উঠান বৈঠক শেষে গণসংযোগকালে তিনি এসব কথা বলেন।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও খুলনা মহানগরী আমির মাহফুজুর রহমান বলেন, ‘দাঁড়িপাল্লা প্রতীক মানেই ন্যায়বিচার, ইনসাফ ও স্বচ্ছ নেতৃত্ব। আমরা এমন একজন প্রতিনিধিকে জাতীয় সংসদে পাঠাতে চাই, যিনি জনগণের কণ্ঠস্বর হয়ে কথা বলবেন।’

তিনি আরও বলেন, ‘দীর্ঘদিনের বঞ্চনা ও বৈষম্যের অবসান ঘটাতে সৎ ও যোগ্য নেতৃত্বের কোনো বিকল্প নেই।’

নারীদের ইসলামি সমাজ বিনির্মাণে এগিয়ে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘ইসলামি সমাজ প্রতিষ্ঠিত হলে মা-বোনদের ইজ্জত ও মর্যাদা নিরাপদ থাকবে এবং নারীর প্রকৃত অধিকার নিশ্চিত হবে।’ তিনি দাবি করেন, মানব রচিত আইনে দীর্ঘদিন রাষ্ট্র পরিচালিত হলেও নারী সমাজের অধিকার ও মর্যাদা নিশ্চিত হয়নি। বরং রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় নারী ও শিশু নির্যাতন, খুন ও ধর্ষণের ঘটনা বেড়েছে এবং এসব ঘটনায় ভুক্তভোগীরা ন্যায়বিচার থেকে বঞ্চিত হয়েছেন।

অধ্যাপক মাহফুজুর রহমান বলেন, ‘ইসলামি রাষ্ট্র প্রতিষ্ঠিত হলে খুন, ধর্ষণ এবং নারী ও শিশু নির্যাতনসহ যেকোনো অপরাধের ঘটনায় দ্রুত ও দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করা হবে।’

এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন: খুলনা মহানগরী ছাত্রশিবিরের সভাপতি আরাফাত হোসেন মিলন, খালিশপুর থানা জামায়াতের আমির মাওলানা আব্দুল্লাহ আল মামুন শেখ, ১০ নম্বর ওয়ার্ড আমির গাজী দেলোয়ার, বি এল কলেজের সাবেক ভিপি জাহাঙ্গীর কবিরসহ স্থানীয় নেতৃবৃন্দ।

Link copied!