× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ১৬, ২০২৬, ০৬:৫৬ এএম

জুলাই অভ্যুত্থানকালে লুট হওয়া পুলিশের অস্ত্রসহ ২ আগ্নেয়াস্ত্র উদ্ধার করল র‍্যাব

রূপালী ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ১৬, ২০২৬, ০৬:৫৬ এএম

ফাইল ছবি

ফাইল ছবি

কুমিল্লার মুরাদনগর উপজেলার লাজৈর এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় হাইওয়ে পুলিশের একটি অস্ত্রসহ দুইটি অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে র‌্যাব-১১।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে এসব অস্ত্র উদ্ধার করা হয়। 

র‌্যাব সূত্র জানায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লার বিভিন্ন এলাকায় অবৈধ অস্ত্র উদ্ধারে অভিযান চালাচ্ছে র‌্যাব-১১। এরই ধারাবাহিকতায় গোপন সূত্রের তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার গভীর রাতে লাজৈর এলাকায় বিশেষ অভিযান চালানো হয়।

অভিযানে নেতৃত্ব দেন কুমিল্লাস্থ র‌্যাব-১১ এর কোম্পানি কমান্ডার সাদমান ইবনে আলম। তিনি জানান, সড়কের পাশে একটি ডোবার ভেতর কসটেপে মোড়ানো অবস্থায় দুটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। এর মধ্যে একটি চাইনিজ রাইফেল, যা হাইওয়ে পুলিশের ব্যবহৃত অস্ত্র বলে শনাক্ত করা হয়েছে।

র‌্যাবের প্রাথমিক ধারণা অনুযায়ী, উদ্ধারকৃত চাইনিজ রাইফেলটি জুলাই অভ্যুত্থান আন্দোলনের সময় পার্শ্ববর্তী ইলিয়টগঞ্জ হাইওয়ে থানা থেকে লুট হওয়া অস্ত্র। তবে অস্ত্র দুটি কীভাবে সেখানে পৌঁছেছে এবং কারা এর সঙ্গে জড়িত তা তদন্ত চলছে।

কোম্পানি কমান্ডার সাদমান আরও বলেন, অবৈধ অস্ত্র উদ্ধার ও সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিরোধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। উদ্ধারকৃত অস্ত্রের বিষয়ে মুরাদনগর থানায় অস্ত্র আইনে মামলা দায়ের প্রক্রিয়া চলছে এবং জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।

রূপালী বাংলাদেশ

Link copied!