× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ১৮, ২০২৬, ১১:৩৩ এএম

ব্যবসায়ীর বা‌ড়ি‌তে ডাকাতি, টাকা ও স্বর্ণালঙ্কার লুট

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ১৮, ২০২৬, ১১:৩৩ এএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় এক ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা নগদ টাকা ও স্বর্ণালঙ্কারসহ বিপুল মালামাল লুটে নেয়। এ সময় ডাকাতদের হামলায় একজন আহত হয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শনিবার (১৭ জানুয়ারি) ভোররাতে আড়াইহাজার উপজেলার ফতেপুর ইউনিয়নের লতব্দী সিংগারপুর এলাকায় হাজী সিরাজ মিয়ার বসতবাড়িতে এ ঘটনা ঘটে। হাজী সিরাজ মিয়া (৪৫) ফজুল হকের ছেলে এবং তিনি পেশায় মৎস্য ব্যবসায়ী।

ভুক্তভোগী হাজী সিরাজ মিয়া জানান, ঘটনার সময় বাসার সবাই জেগে ছিলেন। হঠাৎ ১৫ থেকে ২০ জনের একটি মুখোশধারী ডাকাত দল দেশীয় অস্ত্রশস্ত্র ও পিস্তল নিয়ে বাড়ির ভেতরে ঢুকে পড়ে। ডাকাতরা একে একে বাসার সাতটি দরজা ভেঙে পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে রাখে।

এ সময় ডাকাতরা ঘরের বিছানার নিচে ও আলমারিতে রাখা আনুমানিক সাত লাখ টাকা এবং ওয়াল কেবিনেটে সংরক্ষিত প্রায় চার ভরি স্বর্ণালঙ্কার লুট করে নেয়।

ডাকাতির সময় বাধা দিতে গেলে হাজী সিরাজ মিয়ার ছেলে সাইফুল ইসলামকে মারধর করা হয়। এতে তিনি আহত হন। পরে পরিবারের সদস্যরা তাকে হাসপাতালে নিয়ে যায়।

এদিকে, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

রূপালী বাংলাদেশ

Link copied!