× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

সালথা (ফরিদপুর) প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ১৯, ২০২৬, ০৮:৫৯ এএম

খালেদা জিয়া সব দল-মতের ঊর্ধ্বে : শামা ওবায়েদ

সালথা (ফরিদপুর) প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ১৯, ২০২৬, ০৮:৫৯ এএম

বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ। ছবি : রূপালী বাংলাদেশ

বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ। ছবি : রূপালী বাংলাদেশ

বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু বলেছেন, ‘গণতন্ত্রের মাতা, স্বাধীনতা ও গণতন্ত্র-সার্বভৌমত্বের প্রতীক খালেদা জিয়া সব দল-মতের ঊর্ধ্বে সারা বাংলাদেশের একজন অভিভাবকসুলভ দায়িত্বশীল নেত্রী হিসেবে পরিচিত ছিলেন। তিনি শুধু বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কর্ণধারই নন; বরং তার আপসহীন চরিত্র, নেতৃত্বগুণ, রাজনৈতিক প্রজ্ঞা ও মানবিক মূল্যবোধের মাধ্যমে উপমহাদেশের একজন কিংবদন্তি নেতা হিসেবে পরিচিতি লাভ করেছেন।’

রোববার (১৮ জানুয়ারি) বিকেলে সালথা সরকারি কলেজসংলগ্ন এলাকায় ফরিদপুর-২ গণঅধিকার পরিষদের আয়োজনে বিএনপির চেয়ারপারসন মরহুমা খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় অনুষ্ঠিত দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শামা ওবায়েদ বলেন, ‘খালেদা জিয়া শুধু বাংলাদেশের রাজনীতিতেই নয়, বরং বিশ্ব রাজনীতি ও সামাজিক কর্মকাণ্ডে বিভিন্নভাবে মানুষের মাঝে তার গল্প ও অবদান দিয়ে বেঁচে আছেন এবং ভবিষ্যতেও বেঁচে থাকবেন। আমি এই দোয়া মাহফিল থেকে তার আত্মার মাগফিরাত কামনা করছি এবং আল্লাহতায়ালার কাছে প্রার্থনা করছি যেন তিনি তাকে জান্নাতবাসী করেন।’

তিনি বলেন, ‘সালথা-নগরকান্দা এলাকায় এখন আর অন্য কোনো দল নেই। এখানে আছে ওবায়দুর রহমানের দল, শামা ওবায়েদের দল—অর্থাৎ শুধু ধানের শীষের দল। যদি বিষয়টি সত্যিই এমন হয়ে থাকে, তবে দল-মত নির্বিশেষে যারা এখান থেকে নেতৃত্ব দেন, তাদের সবার কাছে আমার অনুরোধ—সবাই মিলে ভোট চাওয়ার ব্যবস্থা করুন এবং প্রতিটি পরিবারের কাছে ধানের শীষের বার্তা পৌঁছে দিন।’

ফরিদপুর জেলা গণঅধিকার পরিষদের সভাপতি মো. ফরহাদ হোসেনের সভাপতিত্বে এবং সালথা উপজেলা গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. আবুল কাশেম মোল্যা ইমরানের সঞ্চালনায় দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক ফরহাদ মিয়া, কেন্দ্রীয় ছাত্র অধিকার পরিষদের সহসভাপতি হারুনার রশীদ, জেলা শ্রমিক অধিকার পরিষদের সভাপতি জুয়েল ভান্ডারী, জেলা যুব অধিকার পরিষদের সাধারণ সম্পাদক বাইজিদ হোসেন বিপুল, সালথা উপজেলা যুব অধিকার পরিষদের সভাপতি ইমারত হোসেন, সদস্য সচিব রবিউল ইসলাম, নগরকান্দা উপজেলা গণঅধিকার পরিষদের আহ্বায়ক ফরহাদ মাতুব্বর এবং সদস্য সচিব নাহিদ হাসান।

এ ছাড়া দোয়া অনুষ্ঠানে সালথা উপজেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

দোয়া মাহফিল শেষে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন পুরুরা মাদ্রাসার মুহতামিম মাওলানা নিজামুদ্দিন।

Link copied!