× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ১৯, ২০২৬, ০৪:২৫ পিএম

৮৬টি মোবাইল উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর

ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ১৯, ২০২৬, ০৪:২৫ পিএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

ঝিনাইদহ জেলা পুলিশের ‘সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল’ এর উদ্যোগে হারিয়ে যাওয়া ৮৬টি মোবাইল ফোন এবং মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) এর মাধ্যমে হাতিয়ে নেওয়া ৯০ হাজার ৫ টাকা উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করা হয়েছে।

পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে উদ্ধার হওয়া এসব মোবাইল ফোন ও নগদ অর্থ হস্তান্তর করেন পুলিশ সুপার মো. মাহফুজ আফজাল।

সোমবার (১৯ জানুয়ারি) দুপুরে ঝিনাইদহ জেলা পুলিশের পক্ষ থেকে প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এ সময় উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) শেখ বিল্লাল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. মোসফেকুর রহমানসহ সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের কর্মকর্তা ও ফোর্সের সদস্যরা।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঝিনাইদহ জেলা থেকে বিভিন্ন সময়ে হারিয়ে যাওয়া ৮৬টি মোবাইল ফোন এবং মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস এর মাধ্যমে হাতিয়ে নেওয়া ৯০ হাজার ৫ টাকা দেশের বিভিন্ন জেলা থেকে উদ্ধার করা হয়েছে।

এছাড়াও ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, ইমো, টিকটক, টেলিগ্রাম ও স্ন্যাপচ্যাটের মাধ্যমে সাইবার বুলিংয়ের শিকার হওয়া ৩২ জন ভিকটিমকে দ্রুত ও কার্যকর সহায়তা প্রদান করা হয়। পাশাপাশি নিখোঁজ হওয়া ৪ জন ভিকটিমকে উদ্ধার করে সাইবার সেল।

উল্লেখ্য, ঝিনাইদহ জেলায় অনলাইনভিত্তিক বিভিন্ন অপরাধ দমনে কার্যকর ভূমিকা পালনের লক্ষ্যে ‘সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল, ঝিনাইদহ’ গঠন করা হয়েছে।

সাইবার সেলের সদস্যরা সামাজিক যোগাযোগমাধ্যম ও অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে সংঘটিত অপরাধ দমনে নিয়মিত সাইবার প্যাট্রোলিং পরিচালনা করে থাকেন।

রূপালী বাংলাদেশ

Link copied!