× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

সিলেট ব্যুরো

প্রকাশিত: জানুয়ারি ১৯, ২০২৬, ০৮:৫৬ পিএম

সিলেট-৬ আসনে বিএনপির চূড়ান্ত প্রার্থী এমরান আহমদ

সিলেট ব্যুরো

প্রকাশিত: জানুয়ারি ১৯, ২০২৬, ০৮:৫৬ পিএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

সিলেট-৬ আসন (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির দলীয় প্রার্থী হিসেবে সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরীকে চূড়ান্তভাবে মনোনয়ন দেওয়া হয়েছে।

এ বিষয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের স্বাক্ষরিত একটি চিঠি গত ১৭ জানুয়ারি সিলেটের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কাছে পাঠানো হয়।

মনোনয়ন চূড়ান্ত হওয়ার পর প্রতিক্রিয়ায় অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেন, তিনি সর্বপ্রথম মহান আল্লাহ তাআলার নিকট শুকরিয়া আদায় করেন এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ দলের শীর্ষ নেতৃবৃন্দের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তিনি বলেন, এই মনোনয়ন আমি গোলাপগঞ্জ ও বিয়ানীবাজারের সম্মানিত ভোটারসহ সর্বস্তরের জনগণের প্রতি উৎসর্গ করছি।

এ আসনের অন্যান্য মনোনয়ন প্রত্যাশীদের প্রসঙ্গে তিনি বলেন, যাঁরা দলীয় মনোনয়ন প্রত্যাশা করেছিলেন, তাঁরা সবাই যোগ্য ও ত্যাগী নেতা। তাঁদের প্রতি আমার শ্রদ্ধা ও ভালোবাসা রয়েছে। মনোনয়ন না পেলেও আমরা সবাই একই আদর্শ ও একই মঞ্চের কর্মী।

নির্বাচনী প্রস্তুতি প্রসঙ্গে তিনি বলেন, আজ থেকেই আমরা সবাই ঐক্যবদ্ধভাবে নব উদ্যমে মাঠে নামবো। ইনশাআল্লাহ, ধানের শীষের বিজয় নিশ্চিত করেই ঘরে ফিরবো।

ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরে অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেন, সকলকে সঙ্গে নিয়ে একটি উন্নত, সমৃদ্ধ ও জনকল্যাণমুখী গোলাপগঞ্জ-বিয়ানীবাজার গড়ে তুলতে চাই।

শেষে তিনি দলীয় নেতা-কর্মী ও সমর্থকদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলেন, আমাদের একটাই স্লোগান ‘আমার আগে আমরা, আমাদের আগে দেশ; ক্ষমতার আগে জনতা, সবার আগে বাংলাদেশ।

রূপালী বাংলাদেশ

Link copied!