× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ২০, ২০২৬, ০৭:৪৩ এএম

পরিত্যক্ত লেগুনা জব্দ, মালিককে খুঁজছে পুলিশ

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ২০, ২০২৬, ০৭:৪৩ এএম

পরিত্যক্ত লেগুনা জব্দ, মালিককে খুঁজছে পুলিশ

সিরাজগঞ্জের যমুনা সেতু পশ্চিম থানাধীন এলাকায় একটি পরিত্যক্ত লেগুনা (সিএনজি) গাড়ি জব্দ করেছে পুলিশ।

সোমবার (১৯ জানুয়ারি) রাত সাড়ে ১২টার দিকে কোনাবাড়ী ধান গবেষণা ইনস্টিটিউটের প্রায় ১০০ গজ পশ্চিমে উত্তরবঙ্গগামী মহাসড়কের ওপর একটি লেগুনা গাড়ি পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়।

খবর পেয়ে যমুনা সেতু পশ্চিম থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের জিজ্ঞাসাবাদ করে গাড়িটির চালক বা মালিকের সন্ধান করার চেষ্টা করে। তবে দীর্ঘ সময় অনুসন্ধান চালিয়েও গাড়িটির প্রকৃত মালিক বা চালকের কোনো খোঁজ পাওয়া যায়নি।

পরবর্তীতে সাক্ষীদের উপস্থিতিতে রেজিস্ট্রেশনবিহীন লেগুনা (সিএনজি) গাড়িটি জব্দ করা হয়। জব্দকৃত গাড়িটির ইঞ্জিন নম্বর 275IDI04 এবং চেসিস নম্বর 445240G5R300585 বলে পুলিশ নিশ্চিত করেছে।

যমুনা সেতু পশ্চিম থানার পক্ষ থেকে জানানো হয়েছে, উক্ত লেগুনা গাড়ি সম্পর্কে কারও কাছে কোনো তথ্য থাকলে অফিসার ইনচার্জ, যমুনা সেতু পশ্চিম থানার সঙ্গে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হচ্ছে। যোগাযোগ নম্বর: ০১৩২০-১২৯৮২৪।

এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
 

রূপালী বাংলাদেশ

Link copied!