× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

খুলনা ব্যুরো

প্রকাশিত: জানুয়ারি ২০, ২০২৬, ০৫:৩৩ পিএম

গণভোটে ভুল সিদ্ধান্ত দেশকে ফের সংকটে ফেলতে পারে : ভূমি উপদেষ্টা

খুলনা ব্যুরো

প্রকাশিত: জানুয়ারি ২০, ২০২৬, ০৫:৩৩ পিএম

ছবি- রূপালী বাংলাদেশ

ছবি- রূপালী বাংলাদেশ

গণভোটে ভুল সিদ্ধান্ত নিলে বাংলাদেশকে আবারও কঠিন পরিস্থিতির মুখে পড়তে হতে পারে বলে সতর্ক করেছেন খাদ্য ও ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা আলী ইমাম মজুমদার। তিনি গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার পক্ষে অবস্থান নেওয়ার আহ্বান জানান।

মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেল ৪টায় খুলনার শহীদ হাদিস পার্কে আয়োজিত গণভোট বিষয়ক জনসচেতনতামূলক সভায় বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, ‘এবারের নির্বাচনে সরকারের কোনো ধরনের হস্তক্ষেপ থাকবে না। জনগণের সরাসরি ভোটে নির্বাচিত প্রতিনিধিদের হাতেই রাষ্ট্র পরিচালনার দায়িত্ব ন্যস্ত করা হবে।’

তিনি আরও বলেন, গণভোটে ‘হ্যাঁ’ ভোটের মাধ্যমে গণতান্ত্রিক কাঠামোকে শক্তিশালী করা সম্ভব হবে। পাশাপাশি জাতীয় নির্বাচনে যোগ্য প্রার্থীদের ভোট দেওয়ারও আহ্বান জানান তিনি।

‘দেশের চাবি আপনার হাতে’ এই স্লোগানকে সামনে রেখে আয়োজিত সভায় গণভোটের প্রয়োজনীয়তা তুলে ধরা হয়। বক্তারা জানান, ‘হ্যাঁ’ ভোটের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তন, নির্বাচন কমিশন ও সরকারি কর্ম কমিশন গঠনে সরকারি দল ও বিরোধী দলের যৌথ অংশগ্রহণ নিশ্চিত করা, সংবিধান সংশোধনে একক ক্ষমতার সীমাবদ্ধতা আরোপ এবং কোনো ব্যক্তি টানা দশ বছরের বেশি প্রধানমন্ত্রী থাকতে না পারার বিধান সংবিধানে সংযোজন করা সম্ভব হবে।

সভায় খুলনা বিভাগীয় কমিশনার মো. মোখতার আহম্মেদ, রেঞ্জ ডিআইজি রেজাউল হক, অতিরিক্ত পুলিশ কমিশনার রাশেদুল ইসলামসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা উপস্থিত ছিলেন। এ ছাড়া নগরীর বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সভায় অংশগ্রহণ করেন।

Link copied!