× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জানুয়ারি ২১, ২০২৬, ০১:১১ পিএম

দাঁড়িপাল্লার পক্ষে ভোট চাইলেন এনসিপি নেত্রী

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জানুয়ারি ২১, ২০২৬, ০১:১১ পিএম

এনসিপি নেত্রী ডা. মাহমুদা মিতু ও জামায়াত মনোনীত প্রার্থী ড. ফয়জুল হক। ছবি : সংগৃহীত

এনসিপি নেত্রী ডা. মাহমুদা মিতু ও জামায়াত মনোনীত প্রার্থী ড. ফয়জুল হক। ছবি : সংগৃহীত

দলীয় সিদ্ধান্তে জামায়াত জোটের প্রার্থীকে সমর্থন দিয়ে ঝালকাঠি-১ (রাজাপুর-কাঁঠালিয়া) আসন থেকে নিজের মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্য সচিব ডা. মাহমুদা মিতু।

মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন তিনি।

ডা. মাহমুদা মিতু লেখেন, আলহামদুলিল্লাহ, দলীয় সিদ্ধান্ত অনুযায়ী মনোনয়ন প্রত্যাহার করলাম। আমার জীবনের প্রথম ভোট ইনশাআল্লাহ দাঁড়িপাল্লায় হবে। কাঁঠালিয়া রাজাপুর আসনে যারা আমাকে ভালোবাসেন, আমার পাশে থাকতে চেয়েছেন, তাদের আমার ভাই ফয়জুল হক ভাইয়ের পাশে থাকার দাবি রইল।

এদিকে ওই দিন রাতে দাঁড়িপাল্লায় ভোট চাই জানিয়ে ফেসবুক পেজে আরেকটি পোস্ট করেন ডা. মাহমুদা মিতু।

ওই পোস্টে তিনি বলেন, ‘ঐক্যবদ্ধ বাংলাদেশ সমর্থিত জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ড. ফয়জুল হক ভাইকে সঙ্গে নিয়ে ১০ দলীয় জোটের জেলা-উপজেলার দায়িত্বশীলদের সঙ্গে রাজাপুরে পরিচিতি সমন্বয় সভা হবে। ইনশাআল্লাহ আগামীকাল (২১ জানুয়ারি) কাঁঠালিয়ায় থাকব বিকেল ৪টায়। এখান থেকেই আমাদের ১০ দলীয় জোটের কার্যক্রম শুরু হলো আলহামদুলিল্লাহ।’

তিনি আরও বলেন, ঝালকাঠি-১-এর মাটিতে ইনসাফ প্রতিষ্ঠা করতে দাঁড়িপাল্লায় ভোট চাই। আর ঢাকা ১১-তে শাপলা কলিতে ভোট চাই। পুরো বাংলাদেশে এবার ঐক্যবদ্ধ বাংলাদেশ জোটের জয় হবে ইনশাআল্লাহ।

রূপালী বাংলাদেশ

Link copied!