× UCB Sticker Card
মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ২৩, ২০২৬, ০৮:৪৯ পিএম

ময়মনসিংহে গ্রামীণ ব্যাংক কার্যালয়ে দুর্বৃত্তদের অগ্নিসংযোগ

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ২৩, ২০২৬, ০৮:৪৯ পিএম

দুর্বৃত্তদের দেওয়া আগুনে মূল্যবান নথি পুড়ে য়ায়। ছবি- রূপালী বাংলাদেশ

দুর্বৃত্তদের দেওয়া আগুনে মূল্যবান নথি পুড়ে য়ায়। ছবি- রূপালী বাংলাদেশ

ময়মনসিংহের গৌরীপুরে গ্রামীণ ব্যাংকের একটি কার্যালয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার (২৩ জানুয়ারি) দুপুরে জুম্মার নামাজের পর উপজেলার ডৌহাখলা ইউনিয়নের গ্রামীণ ব্যাংক কার্যালয়ে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে অফিসের আসবাবপত্র ও গুরুত্বপূর্ণ কাগজপত্র পুড়ে ক্ষতিগ্রস্ত হয়।

গ্রামীণ ব্যাংক গৌরীপুর শাখার ফিল্ড অফিসার রহিমা খাতুন জানান, ব্যাংক শাখার পাশেই তার বাসা। হঠাৎ জানালা দিয়ে ব্যাংকের ভেতরে আগুন জ্বলতে দেখে তিনি দ্রুত ঘটনাস্থলে যান। এ সময় তিনি দেখতে পান, ব্যাংকের জানালা ভাঙা এবং ভেতরে আগুন জ্বলছে। পরে আশপাশের লোকজনকে ডেকে বালি ও পানি ব্যবহার করে আগুন নিয়ন্ত্রণে আনেন। কিছুক্ষণ পর ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়।

ডৌহাখলা শাখার ব্যবস্থাপক শাহ মো. নজরুল ইসলাম জানান, ঘটনার সময় তিনি বাসায় ছিলেন। ফোন পেয়ে দ্রুত ব্যাংকে আসেন। তিনি বলেন, শুনেছি জানালাটি ভাঙা ছিল। আপাতত এর বেশি কিছু বলতে পারছি না।

গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুল হাসান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। সরেজমিনে তদন্ত করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে। গ্রামীণ ব্যাংকের কর্মকর্তারা থানায় অবস্থান করছেন। আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

রূপালী বাংলাদেশ

Link copied!