× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

ইবি প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ২৩, ২০২৬, ১০:১৮ পিএম

‘কিছু মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে গণভোটের বিরুদ্ধে অবস্থান নিয়েছে’

ইবি প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ২৩, ২০২৬, ১০:১৮ পিএম

জাতীয় ছাত্রশক্তির সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক খান তালাত মাহমুদ রাফি। ছবি- রূপালী বাংলাদেশ

জাতীয় ছাত্রশক্তির সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক খান তালাত মাহমুদ রাফি। ছবি- রূপালী বাংলাদেশ

বিএনপিকে উদ্দেশ্য করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ছাত্র সংগঠন জাতীয় ছাত্রশক্তির সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক খান তালাত মাহমুদ রাফি বলেছেন, ‘কিছু মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে গণভোটের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। আমরা বিশ্বাস করি, বাংলাদেশের মানুষ সংস্কার চায়। যারা হীন প্রচেষ্টায় লিপ্ত হচ্ছে, তাদের চেষ্টা ব্যর্থ হবে এবং হ্যাঁ ভোটই জয়যুক্ত হবে।’

শুক্রবার (২৩ জানুয়ারি) রাতে ইসলামী বিশ্ববিদ্যালয়ের মেইন গেটে আয়োজিত আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন অনুষ্ঠিতব্য গণভোটে হ্যাঁ ভোটের পক্ষে এক প্রচারণা সভায় তিনি এসব কথা বলেন।

খান তালাত মাহমুদ রাফি বলেন, অভ্যুত্থান পরবর্তী সময়ে সবাই যখন পরিবর্তন ও নতুন কিছু চায়, সেই আকাঙ্ক্ষাকে কেন্দ্র করে অন্তর্বর্তীকালীন সরকার ও ঐকমত্য কমিশন গঠন করা হয় এবং সেখানে বিভিন্ন সংস্কার প্রস্তাবনা প্রণয়ন করা হয়। এসব সংস্কার প্রস্তাবনার ক্ষেত্রে বিএনপি স্পষ্টভাবে নোট অব ডিসেন্ট দিয়ে পুরো প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করেছে। এ কারণেই অন্তর্বর্তীকালীন সরকারকে আলাদাভাবে গণভোটের আয়োজন করতে হচ্ছে। আমরা বিশ্বাস করি, বাংলাদেশের মানুষ সংস্কার চায়। যারা হীন প্রচেষ্টায় লিপ্ত হচ্ছে, তাদের প্রচেষ্টা ব্যর্থ হবে এবং হ্যাঁ ভোট জয়যুক্ত হবে।

এদিন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন অনুষ্ঠিতব্য গণভোটে হ্যাঁ ভোটের পক্ষে আয়োজিত প্রচারণা সভায় উপস্থিত ছিলেন ছাত্রশক্তির কেন্দ্রীয় সভাপতি জাহিদ আহসান, সিনিয়র সহসভাপতি আহসান লাবীব, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক খান তালাত মাহমুদ রাফি এবং যুগ্ম-সাধারণ সম্পাদক ফুয়াদ হাসান। এ সময় তারা শিক্ষার্থী ও এলাকাবাসীর প্রতি গণভোটে হ্যাঁ ভোট দেওয়ার আহ্বান জানান।

সভায় ছাত্রশক্তির কেন্দ্রীয় সভাপতি জাহিদ আহসান বলেন, আমরা নানা ভাবে ও বিভিন্ন ধরনের কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে হ্যাঁ ভোটের পক্ষে জনমত গঠনের চেষ্টা করছি। ইসলামী বিশ্ববিদ্যালয়ের এই প্রাঙ্গণে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে ১২ ফেব্রুয়ারির আগ পর্যন্ত হ্যাঁ ভোটের পক্ষে জনমত তৈরি করুন। আগামী নির্বাচনে যেন হ্যাঁ ভোট জয়যুক্ত হয়, সেই অনুরোধ আপনাদের কাছে রেখে গেলাম। তিনি আরও বলেন, এই ক্যাম্পাসে জুলাই অভ্যুত্থানের পর একজন ছাত্র সাজিদ আবদুল্লাহ নিহত হয়েছেন। এখনো পর্যন্ত এই হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন হয়নি। একের পর এক প্রতিবেদন জমা দেওয়ার তারিখ পেছানো হচ্ছে। কীভাবে তিনি মারা গেলেন, সে বিষয়ে এখনো ধোঁয়াশা রয়েছে। একজন ছাত্র আমাদের ভাই, তার হত্যার রহস্য উদঘাটন করতেই হবে। আপনাদের সামনে এই দুটি দাবি রেখে গেলাম।

রূপালী বাংলাদেশ

Link copied!