× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

চৌগাছা (যশোর) প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ২৪, ২০২৬, ০২:৪৫ পিএম

গণভোটের প্রচারে বাধা, দুজনকে জরিমানা

চৌগাছা (যশোর) প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ২৪, ২০২৬, ০২:৪৫ পিএম

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

যশোরের চৌগাছায় জুমার নামাজের সময় গণভোটের প্রচার নিয়ে তর্কাতর্কি ও বাধা প্রদানের অভিযোগে নূর আলী (৬৫) ও আব্দুর রাজ্জাক (৪১) নামে দুই ব্যক্তির কাছ থেকে ২ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (২৩ জানুয়ারি) রাত ৯টার দিকে উপজেলার হাকিমপুর ইউনিয়নের তজবীজপুর গ্রামে এই জরিমানা আদায় করেন যশোর জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মীম বিনতে মোস্তাফিজ। এ সময় চৌগাছা থানার এসআই মিজানুর রহমানসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

আদালত সূত্রে জানা গেছে, সরকারি নির্দেশনা মোতাবেক মসজিদে জুমার নামাজের সময় খতিব গণভোট (হ্যাঁ/না) সংক্রান্ত বিষয় নিয়ে মুসল্লিদের উদ্বুদ্ধ করতে আলোচনা করছিলেন।

এ সময় গ্রামের শের আলীর ছেলে নূর আলী এবং ফজলুর রহমানের ছেলে আব্দুর রাজ্জাক খতিবকে বাধা প্রদান করেন। তারা মসজিদে কেন ভোটের প্রচার চালানো হচ্ছে তা নিয়ে খতিবকে হুমকি প্রদান করেন। নামাজের পর বিষয়টি অন্যান্য মুসল্লিদের মধ্যে উত্তেজনা সৃষ্টি করে এবং মুখোমুখি সংঘাতের পরিস্থিতি তৈরি হয়।

রিটার্নিং কর্মকর্তার নির্দেশে নির্বাহী ম্যাজিস্ট্রেট মীম বিনতে মোস্তাফিজের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। আদালতের কাছে নূর আলী ও আব্দুর রাজ্জাক ভবিষ্যতে এমন কাজ আর করবেন না বলে মুচলেকা দেন। পরে সরকারি কাজে বাধা প্রদানের অপরাধে তাদের ১ হাজার টাকা করে ২ হাজার টাকা জরিমানা করা হয়।

রূপালী বাংলাদেশ

Link copied!