× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রাঙামাটি প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ২৬, ২০২৬, ০৬:০২ পিএম

দীপেন দেওয়ানের নির্বাচনি পথসভা ও গণসংযোগ

রাঙামাটি প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ২৬, ২০২৬, ০৬:০২ পিএম

ছবি- রূপালী বাংলাদেশ

ছবি- রূপালী বাংলাদেশ

রাঙামাটি আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় ধর্মবিষয়ক সহসম্পাদক অ্যাডভোকেট দীপেন দেওয়ান বলেছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটি জনবান্ধব দল। এই দল ক্ষমতায় এলে জনগণ সুখ-শান্তিতে থাকে, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি হয় না এবং মানুষ শান্তিপূর্ণভাবে সহাবস্থান করতে পারে। কিন্তু বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে দুর্নীতি, সন্ত্রাস ও চাঁদাবাজিতে সমগ্র দেশ সয়লাভ হয়েছিল। গত ৫ আগস্ট জুলাই বিপ্লবের পর আমরা গণতান্ত্রিক অধিকার ও ভোটের অধিকার ফিরে পেয়েছি। কিন্তু সেই ভোটাধিকার ও নির্বাচন নিয়ে এখনো ষড়যন্ত্র চলছে। তাই সবাইকে এ বিষয়ে সচেতন থাকতে হবে।

সোমবার (২৫ জানুয়ারি) রাঙামাটির জুরাছড়ি উপজেলার বিভিন্ন এলাকায় আয়োজিত নির্বাচনি পথসভা ও গণসংযোগ শেষে নির্বাচনি জনসভায় তিনি এসব কথা বলেন। সকাল ১১টায় বনযোগীছড়া এলাকা থেকে পথসভা শুরু হয়ে দুপুর ৩টায় উপজেলা বাজার সংলগ্ন মাঠে জনসভা অনুষ্ঠিত হয়।

এ সময় তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হলে পার্বত্য অঞ্চলে বসবাসরত পাহাড়ি ও বাঙালি সব সম্প্রদায়ের উন্নয়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। তিনি বলেন, ‘আগামীতে বিএনপি সরকার গঠন করলে কৃষকদের জন্য বিশেষ কার্ড ও ঋণের ব্যবস্থা করে কৃষি উন্নয়নে কাজ করা হবে। পাশাপাশি যুবকদের প্রশিক্ষণ ও শিক্ষার মাধ্যমে দক্ষ করে গড়ে তোলা হবে। এ এলাকার সব সম্প্রদায়ের উন্নয়নে দীর্ঘমেয়াদি প্রকল্প গ্রহণ করা হবে।’

জুরাছড়ি উপজেলা বিএনপির সভাপতি অনিল বরন চাকমার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সাদন বিকাশ চাকমার সঞ্চালনায় সভায় বক্তব্য দেন কেন্দ্রীয় বিএনপির উপজাতিবিষয়ক সহসম্পাদক লে. কর্নেল (অব.) মনীষ দেওয়ান, অ্যাডভোকেট দীপেন দেওয়ানের সহধর্মিণী ও নবম জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের মনোনীত প্রার্থী মিসেস মৈত্রী চাকমা, রাঙামাটি জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দিপু, জেলা নির্বাচন পরিচালনা কমিটির যুগ্ম আহ্বায়ক ও জেলা বিএনপির সহসভাপতি সাইফুল ইসলাম পনির প্রমুখ।

সভায় জেলা ও উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ স্থানীয় এলাকাবাসী উপস্থিত ছিলেন।

Link copied!