× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ২৬, ২০২৬, ০৮:৪৭ পিএম

নারায়ণগঞ্জ-৩ আসনে ‘মাথাল’ প্রতীক প্রার্থীর নির্বাচনি ইশতেহার ঘোষণা

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ২৬, ২০২৬, ০৮:৪৭ পিএম

ছবি- রূপালী বাংলাদেশ

ছবি- রূপালী বাংলাদেশ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ) আসনে গণসংহতি আন্দোলনের প্রার্থী অঞ্জন দাস তার নির্বাচনি ইশতেহার ঘোষণা করেছেন।

সোমবার (২৬ জানুয়ারি) সকালে সোনারগাঁ উপজেলা পরিষদ মিলনায়তনে তিনি তার ‘মাথাল’ প্রতীকের ১২ দফা নির্বাচনি ইশতেহার পাঠ করেন। এ সময় বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

ইশতেহার পাঠকালে অঞ্জন দাস বলেন, ‘এলাকায় একদিকে লুটপাট, দখলবাজি ও ক্ষমতার অপব্যবহার চলছে, অন্যদিকে সাধারণ মানুষের জীবনে রয়েছে অনিশ্চয়তা ও বঞ্চনা। এই বৈষম্যমূলক বন্দোবস্ত ভেঙে আমরা একটি মানবিক ও ন্যায়ের জনপদ গড়ে তুলতে চাই। আমাদের ইশতেহার কোনো সস্তা প্রতিশ্রুতি নয়, এটি শোষিত মানুষের বাঁচার দাবি।’

ইশতেহারে সিদ্ধিরগঞ্জ ও সোনারগাঁয়ের প্রতিটি ওয়ার্ডে মানসম্মত সরকারি প্রাথমিক বিদ্যালয় নিশ্চিত করা এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের শয্যা সংখ্যা বাড়িয়ে ২৪ ঘণ্টা মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।

এ ছাড়া মাদক কারবারিদের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি ঘোষণা করে কিশোর গ্যাং প্রতিরোধে কেবল পুলিশি ব্যবস্থার ওপর নির্ভর না করে কাউন্সেলিং, খেলাধুলা ও সাংস্কৃতিক জাগরণ সৃষ্টির পরিকল্পনার কথা বলা হয়েছে।

ব্রহ্মপুত্র, মেঘনা, শীতলক্ষ্যা ও স্থানীয় খালগুলো দখল ও দূষণমুক্ত করার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। শিল্পবর্জ্য নিয়ন্ত্রণের মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বসবাসযোগ্য পরিবেশ নিশ্চিত করার অঙ্গীকার করেন অঞ্জন দাস।

এ ছাড়া শিল্পাঞ্চলের শ্রমিকদের ন্যায্য মজুরি ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা, কৃষিজমি দখল বন্ধ এবং কৃষিপণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করার কথা বলা হয়েছে। তরুণদের জন্য কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে স্থানীয় ও বৈদেশিক কর্মসংস্থান সৃষ্টির পরিকল্পনাও রয়েছে এই ১২ দফা ইশতেহারে।

Link copied!