× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ২৭, ২০২৬, ০৯:২১ পিএম

শিবচরে ভোটের মাঠে উত্তাপ

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ২৭, ২০২৬, ০৯:২১ পিএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে মাদারীপুর-১ (শিবচর) সংসদীয় আসনে ভোটের মাঠে তীব্র উত্তাপ ছড়িয়েছে। নির্বাচন কমিশনের ঘোষণার পর গত ২২ জানুয়ারি থেকে আনুষ্ঠানিকভাবে প্রচার শুরু হলে বিএনপি, জোটভুক্ত দল ও স্বতন্ত্র প্রার্থীরা সকাল থেকে রাত পর্যন্ত মাঠে-ঘাটে ভোট চেয়ে বেড়াচ্ছেন।

এ আসনে বিএনপির ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন নাদিরা আক্তার মিঠু চৌধুরী। তবে তার বিপরীতে বিএনপির দুইজন বিদ্রোহী প্রার্থী নির্বাচনে অংশ নেওয়ায় ভোটের লড়াই আরও জটিল আকার ধারণ করেছে। দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাদের দুজনকেই ইতোমধ্যে বিএনপির হাইকমান্ড বহিষ্কার করেছে।

বহিষ্কৃত প্রার্থীদের মধ্যে একজন মাদারীপুর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক সাজ্জাদ হোসেন লাভলু সিদ্দিকী, যিনি ফুটবল প্রতীক নিয়ে নির্বাচন করছেন। অপরজন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য কামাল জামান মোল্লা, যিনি জাহাজ প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মাঠে রয়েছেন। উল্লেখ্য, প্রথম পর্যায়ে বিএনপি থেকে কামাল জামান মোল্লাকেই মনোনয়ন দেওয়া হলেও পরবর্তীতে তা স্থগিত করে নাদিরা আক্তার মিঠু চৌধুরীকে প্রার্থী ঘোষণা করা হয়।

এ পরিস্থিতিতে দলীয় ও বিদ্রোহী প্রার্থীদের মধ্যে ভোটের লড়াই জমে উঠেছে। তবে মাঠপর্যায়ে সাধারণ ভোটারদের সঙ্গে কথা বলে জানা যায়, জাহাজ প্রতীকের প্রার্থী কামাল জামান মোল্লার প্রতি সমর্থন তুলনামূলকভাবে বেশি। ভোটারদের মতে, শিবচরের ২০টি ইউনিয়নের প্রতিটিতেই নিয়মিত গণসংযোগ ও জনসমাবেশে সক্রিয় রয়েছেন তিনি।

সাধারণ ভোটাররা বলছেন, আগে তাকেই বিএনপির মনোনয়ন দেওয়া হয়েছিল। পরে দলীয় সিদ্ধান্ত বদলানো হলেও আমরা তাকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সমর্থন দিচ্ছি। জাহাজ মার্কাতেই এবার বেশি ভোট পড়বে। শিবচরের সাধারণ মানুষ ভোটাররা জাহাজ প্রতীকে ভোট দিবেন বলে জানান, এদিকে অন্যান্য দল ও জোটের প্রার্থীরাও প্রচারে সক্রিয় রয়েছেন। মাদারীপুর-১ আসনে ১০ দলীয় জোটভুক্ত বাংলাদেশ খেলাফত মজলিসের মনোনীত প্রার্থী হিসেবে রিকশা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন হাজি শরীয়তউল্লাহ (রহ.)-এর সপ্তম বংশধর পীরজাদা সাইদ উদ্দিন আহমেদ হানজালা। 

এ ছাড়া স্বতন্ত্র প্রার্থী ইঞ্জিনিয়ার ইমরান হাসান হরিণ প্রতীক নিয়ে এবং মাওলানা আকরাম হোসাইন হাতপাখা প্রতীক নিয়ে ভোটের মাঠে রয়েছেন।

এই আসনে মোট ১১ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করলেও সক্রিয় প্রচার ও দৃশ্যমান উপস্থিতি রয়েছে মূলত ৫–৬ জনের। বাকিদের ক্ষেত্রে তেমন কোনো উল্লেখযোগ্য প্রভাব বা মাঠের দৌড় লক্ষ করা যাচ্ছে না বলে মনে করছেন স্থানীয়রা।

সব মিলিয়ে মাদারীপুর-১ (শিবচর) আসনের ভোটের লড়াই দিন দিন আরও জমে উঠছে। শেষ পর্যন্ত কার ভাগ্যে সংসদের আসন জুটবে—তা জানতে অপেক্ষা এখন ভোটের দিন পর্যন্ত।

রূপালী বাংলাদেশ

Link copied!