× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

সালথা (ফরিদপুর) প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ২৮, ২০২৬, ০৯:৪৪ পিএম

কেউ বিকাশ নম্বর চাইলে সেনাবাহিনী-পুলিশকে জানাবেন : শামা ওবায়েদ

সালথা (ফরিদপুর) প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ২৮, ২০২৬, ০৯:৪৪ পিএম

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও ফরিদপুর-২ আসনে বিএনপির মনোনীত প্রার্থী শামা ওবায়েদ বলেছেন, তার কানে এসেছে যে একটি দল বাড়ি বাড়ি গিয়ে ভোটার আইডি কার্ড ও বিকাশ নম্বর চাইছে। তিনি বলেন, এটি সম্পূর্ণ বেআইনি। আপনাদের কাছে যদি কেউ ভোটার আইডি কার্ড বা বিকাশ নম্বর চায়, তাহলে অবশ্যই সেনাবাহিনী অথবা পুলিশকে জানাবেন। কারণ যারা এসব করছে, তারা বেআইনি কাজ করছে। এটি নির্বাচনকে বিনষ্ট করার গভীর ষড়যন্ত্র।

বুধবার (২৮ জানুয়ারি) বিকেলে ফরিদপুর-২ আসনের সালথা উপজেলার গট্টি ইউনিয়নের লক্ষণদিয়া গ্রামে এক নির্বাচনি সভায় তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ‘আপনারা যদি আমাকে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে সংসদে পাঠান, তাহলে আমি সালথা-নগরকান্দার উন্নয়নে কাজ করতে পারব। আমার বাবা বিএনপির সাবেক মহাসচিব কে এম ওবায়দুর রহমান তার সারাটা জীবন আপনাদের সেবা করে গেছেন এবং সবসময় আপনাদের পাশে থেকেছেন। আমিও বাবার মতো সারা জীবন আপনাদের পাশে থেকে সেবা করতে চাই। আপনাদের উন্নয়ন ও নিরাপত্তায় জীবন উৎসর্গ করতে চাই।’

সভায় গট্টি ইউনিয়ন বিএনপির সভাপতি বিল্লাল মাতুব্বরের সভাপতিত্বে এবং গট্টি ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান লাভলুর আয়োজনে এ সময় উপস্থিত ছিলেন: সালথা উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি মনির মোল্যা, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক খন্দকার খায়রুল বাসার আজাদ, সালথা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ওহিদুজ্জামান মোল্যা, নগরকান্দা উপজেলা বিএনপির সাবেক সভাপতি হাবিবুর রহমান বাবুল তালুকদার, সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, সাংগঠনিক সম্পাদক শওকত শরীফ, সাবেক ইউপি চেয়ারম্যান রেজাউর রহমান চয়ন মিয়া, সাবেক উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক নূর মোহাম্মদ নুরু, বিএনপি নেতা নুরুদ্দিন মাতুব্বর, আবু মিয়া, যুবদল নেতা তৈয়বুর রহমান মাসুদ, এনায়েত হোসেন, সালথা উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ইসরাফিল মাতুব্বর প্রমুখ। এ ছাড়াও বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

রূপালী বাংলাদেশ

Link copied!