× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ২৯, ২০২৬, ০৪:২৬ পিএম

ঝিনাইদহে বিপুল পরিমাণ গাঁজা ও দেশীয় অস্ত্র উদ্ধার, নারী আটক

ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ২৯, ২০২৬, ০৪:২৬ পিএম

ছবি- রূপালী বাংলাদেশ

ছবি- রূপালী বাংলাদেশ

ঝিনাইদহের হরিণাকুন্ডু থেকে ১ কেজি ৭৫০ গ্রাম গাঁজা, একটি মোটরসাইকেল, নগদ ২১ হাজার ৪০০ টাকা ও বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ তাসলিমা আক্তার (৩৫) নামে এক নারীকে আটক করেছে র‍্যাব।

বুধবার (২৮ জানুয়ারি) দিবাগত রাত ১টার দিকে হরিণাকুন্ডু পৌরসভার চটকাবাড়িয়া এলাকা থেকে তাকে আটক করা হয়। এ ঘটনায় মো. হোসেন নামে এক ব্যক্তি পলাতক রয়েছে।

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অবৈধ দেশীয় অস্ত্র ও মাদকদ্রব্য (গাঁজা) রয়েছে- এমন তথ্য পেয়ে হরিণাকুন্ডু পৌরসভার চটকাবাড়িয়ায় আব্দুল আজিজের ছেলে মো. হোসেনের বাড়িতে অভিযান চালায় র‍্যাব। র‍্যাবের উপস্থিতি টের পেয়ে হোসেন পালিয়ে যায়। সে সময় ১ কেজি ৭৫০ গ্রাম গাঁজা, একটি মোটরসাইকেল, নগদ ২১ হাজার ৪০০ টাকা ও বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ হোসেনের স্ত্রী তাসলিমা আক্তারকে আটক করা হয়। পলাতক ও আটককৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের পূর্বক হরিণাকুন্ডু থানায় হস্তান্তর করা হয়েছে।

এছাড়াও পৃথক অভিযানে সদর উপজেলার পাগলাকানাই ইউনিয়নের খাজুরা গ্রাম থেকে পরিত্যক্ত অবস্থায় ১২ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে।

হরিণাকুন্ডু থানার ওসি গোলাম কিবরিয়া হাসান জানান, ‘আটককৃত আসামির বিরুদ্ধে মামলা দায়ের পূর্বক আদালতে সোপর্দ করা হয়েছে।’

Link copied!