× UCB Sticker Card
শুক্রবার, ২৬ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

শেরপুর প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ৩০, ২০২৬, ১০:২১ এএম

শেরপুরে ভাড়া বাসায় ঝুলছিল এএসআইয়ের মরদেহ

শেরপুর প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ৩০, ২০২৬, ১০:২১ এএম

শেরপুরে ভাড়া বাসায় ঝুলছিল এএসআইয়ের মরদেহ। ছবি : সংগৃহীত

শেরপুরে ভাড়া বাসায় ঝুলছিল এএসআইয়ের মরদেহ। ছবি : সংগৃহীত

শেরপুরে ভাড়া বাসা থেকে সদর থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. শাহিনুল ইসলামের (৪০) গলায় ফাঁস দেওয়া ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি)  রাত ১১টায় শহরের গৃর্দানারায়ণপুর এলাকায় এই ঘটনা ঘটে।

শাহীনুল জামালপুর সদর উপজেলার রানাগাছা ইউনিয়নের টেবিরচর গ্রামের মৃত শামছুল হকের ছেলে। তিনি এক ছেলে সন্তানের জনক।

প্রাথমিকভাবে ঘটনাটি মানসিক সমস্যা থেকে আত্মহত্যা হতে পারে বলে জানিয়েছেন শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. মিজানুর রহমান ভুঁঞা।

পুলিশ সূত্রে জানা গেছে, প্রায় সাত মাস আগে শেরপুর সদর থানায় যোগদান করেন এএসআই শাহীনুল ইসলাম। সদর থানার সামনেই রাস্তার অপর পাশে একটি ভাড়া বাড়িতে স্ত্রী-সন্তান নিয়ে থাকতেন তিনি। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে স্ত্রী মাকসুদা পারভীন সন্তান নিয়ে গ্রামের বাড়িতে যান। শাহীনুল দুপুর দুইটার দিকে ডিউটি শেষে থানা থেকে বাসায় ফিরলেও স্ত্রীর ফোন ধরছিলেন না।

পরে তিনি স্বজনদের নিয়ে রাতে বাড়িতে ফিরে দেখেন শাহীনুলের কক্ষ ভেতর থেকে আটকানো। পরে অনেক ডাকাডাকি করেও দরজা না খোলায় স্বজনদের সহযোগিতায় দরজা ভেঙে ভেতরে ঢুকে শাহীনুলকে ফ্যানের সঙ্গে ওড়না দিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পান তিনি। পরে খবর পেয়ে থানা পুলিশ, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. মিজানুর রহমান ভুঁঞা ও অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন আক্তার ঘটনাস্থলে পরিদর্শন করেন।

তার স্ত্রী মাকসুদা বেগম জানান, শাহীনুলের কিছুটা মানসিক সমস্যা ছিল। তিনি নিয়মিত মানসিক ডাক্তার দেখাতেন এবং ওষুধ খেতেন। 

সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, তাকে দেখে কখনো মনে হয়নি তিনি মানসিক ভারসাম্যহীন। ঘটনাটি খুবই দুঃখজনক। 

এ ব্যাপারে শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. মিজানুর রহমান ভুঁঞা বলেন, খবর পেয়ে তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার পরিবারের লোকজনের মতামতের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

রূপালী বাংলাদেশ

Link copied!