× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

ভোলা প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ৩১, ২০২৬, ০৩:২৯ পিএম

নির্বাচন জনগণের প্রত্যাশা ও জাতীয় স্থিতিশীলতার প্রশ্ন : কমিশনার

ভোলা প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ৩১, ২০২৬, ০৩:২৯ পিএম

নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ (অব.) । ছবি : রূপালী বাংলাদেশ

নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ (অব.) । ছবি : রূপালী বাংলাদেশ

নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ (অব.) বলেছেন, ‘এবারের নির্বাচন কোনো আনুষ্ঠানিকতা নয়, এটি জনগণের প্রত্যাশা পূরণ এবং জাতীয় ও সামাজিক স্থিতিশীলতা রক্ষার দায়িত্ব।’

শনিবার (৩১ জানুয়ারি) সকালে ভোলা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জেলা আইনশৃঙ্খলা রক্ষাকারী সেল এবং ভিজিল্যান্স ও অবজারভেশন টিমের সভায় তিনি এ কথা বলেন।

সভায় নির্বাচনকালীন প্রস্তুতি, ভোটকেন্দ্রের নিরাপত্তা, আচরণবিধি প্রতিপালন এবং যেকোনো ধরনের অনিয়ম দ্রুত শনাক্ত ও প্রতিরোধের বিষয়গুলো গুরুত্বের সঙ্গে আলোচিত হয়।

সভায় জানানো হয়, আসন্ন নির্বাচন ও গণভোটকে সামনে রেখে মাঠপর্যায়ে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি ভিজিল্যান্স ও অবজারভেশন টিম সক্রিয় থাকবে। ভোটারদের নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করতে কেন্দ্রভিত্তিক নজরদারি জোরদার করা হবে।

অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের লক্ষ্যে প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী এবং নির্বাচন কমিশনের সমন্বিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়। একই সঙ্গে যেকোনো অনিয়ম, গুজব ও বিশৃঙ্খলা প্রতিরোধে আগাম প্রস্তুতি গ্রহণের কথা জানানো হয়।

সভায় জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার ডা. শামীম রহমানসহ নির্বাচন কমিশনের প্রতিনিধি, জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, পুলিশ প্রশাসনের সদস্য এবং নির্বাচনকালীন দায়িত্বপ্রাপ্ত বিভিন্ন দপ্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Link copied!