× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ৩১, ২০২৬, ০৭:১৮ পিএম

এমপি হলে ভাতার টাকা জনগণের সেবায় বিলিয়ে দেব

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ৩১, ২০২৬, ০৭:১৮ পিএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনে বাংলাদেশ জামায়াত ইসলামী যদি জনগণের ভোটে ক্ষমতায় যেতে পারে আর আমি যদি এমপি হতে পারি, তাহলে সরকার আমাকে এমপি হিসেবে যে ভাতা প্রদান করবেন তা আমি আমার নির্বাচনি এলাকার সাধারণ জনগণের সেবায় বিলিয়ে দিতে চাই। 

শনিবার (৩১ জানুয়ারি) বিকেলে উমার ইউনিয়ন জামায়াতের আয়োজনে চন্ডিপুর উচ্চ বিদ্যালয়ে গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে অনুষ্ঠিত নির্বাচনি জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জামায়াত মনোনীত এমপি প্রার্থী ইঞ্জিনিয়ার এনামুল হক এসব কথা বলেন।

তিনি আরও বলেন, নওগাঁ-২ (ধামইরহাট-পত্নীতলা) আসনের বেশ কয়েকটি এলাকা একেবারে সীমান্তবর্তী। ফলে ভারত থেকে আসা মাদকসহ বিভিন্ন অপকর্ম বন্ধের পাশাপাশি আমি সবসময় মানুষের সেবায় কাজ করতে চাই।

এ সময় বক্তব্য রাখেন: বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল আ স ম মামুন শাহীন, নওগাঁ জেলা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি আব্দুর রাকিব, খেলাফত মজলিস সভাপতি কৃষিবিদ আব্দুর রহমান, উপজেলা জামায়াতে নায়েবে আমির মাওলানা আতাউর রহমান, সেক্রেটারি মো. রেজোয়ান হোসেন প্রমুখ।

রূপালী বাংলাদেশ

Link copied!