× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ১, ২০২৬, ০৪:৩০ পিএম

গোপালপুরে ট্রাক–সিএনজি সংঘর্ষে নিহত ২

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ১, ২০২৬, ০৪:৩০ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় ট্রাক ও সিএনজিচালিত টেম্পোর সংঘর্ষে গোপালপুরের এক যুবকসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন আহত হন।

শনিবার (৩১ জানুয়ারি) রাত আনুমানিক ৯টার দিকে টাঙ্গাইল–ময়মনসিংহ মহাসড়কের ঘাটাইল উপজেলার হামিদপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন— টাঙ্গাইলের গোপালপুর উপজেলার দক্ষিণ গোপালপুর গ্রামের মরহুম কাশেমের (পেশকার) ছেলে শফিউর রহমান সুজন (৪০) এবং ঘাটাইল উপজেলার গারোবাজার এলাকার শহিদুল ইসলাম (৩৫)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, একটি ট্রাক গ্যারেজ থেকে বের হয়ে মহাসড়কে উঠছিল। এ সময় বিপরীত দিক থেকে দ্রুতগতিতে আসা সিএনজিচালিত একটি টেম্পো ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে সিএনজির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। দুর্ঘটনায় সিএনজিতে থাকা তিনজন গুরুতর আহত হন।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক শফিউর রহমান সুজন ও শহিদুল ইসলামকে মৃত ঘোষণা করেন। আহত অপর ব্যক্তির চিকিৎসা চলছে।

ঘাটাইল থানার ওসি মোকছেদুর রহমান বলেন, নিহতদের মরদেহ কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহগুলো স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। নিহত শফিউর রহমান সুজন টাঙ্গাইল শহর থেকে সিএনজিযোগে নিজ বাড়ি গোপালপুরে ফিরছিলেন বলে জানা গেছে।

রূপালী বাংলাদেশ

Link copied!