× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ২, ২০২৬, ০৯:২৪ এএম

নির্মাণাধীন ছাদ ধসে শ্রমিকের মৃত্যু, আহত ৪

দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ২, ২০২৬, ০৯:২৪ এএম

ফায়ার সার্ভিস সদস্যদের উদ্ধার অভিযান। ছবি : রূপালী বাংলাদেশ

ফায়ার সার্ভিস সদস্যদের উদ্ধার অভিযান। ছবি : রূপালী বাংলাদেশ

বগুড়ার দুপচাঁচিয়ায় নির্মাণাধীন একটি হিমাগারের ছাদ ধসে এক শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চার শ্রমিক। রোববার (১ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার চামরুল ইউনিয়নের খনিহারা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শ্রমিকের নাম আমিনুল ইসলাম (৩০)। তিনি রংপুরের তারাগঞ্জ উপজেলার বাসিন্দা। আহত ব্যক্তিদের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। তাদের উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয় বাসিন্দা ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, খনিহারা এলাকায় ‘ম্যাক ফেয়ার’ নামে একটি হিমাগারে ছাদ ঢালাইয়ের কাজ চলছিল। সন্ধ্যায় কাজ চলাকালে হঠাৎ ছাদ ধসে পড়ে। এ সময় চার শ্রমিক দ্রুত বেরিয়ে আসতে পারলেও আমিনুল ইসলাম ছাদের ধ্বংসাবশেষের নিচে চাপা পড়েন।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা উদ্ধার অভিযান শুরু করেন। প্রায় তিন ঘণ্টার চেষ্টায় রাত ১০টার দিকে আমিনুলের মরদেহ উদ্ধার করা হয়।

বগুড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক শরীফুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কর্তৃপক্ষের অবহেলার কারণে এ দুর্ঘটনা ঘটেছে। মরদেহ উদ্ধার করে দুপচাঁচিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।

ঘটনার পর থেকে হিমাগার কর্তৃপক্ষের কাউকে পাওয়া যায়নি। তারা সবাই আত্মগোপনে বলে জানা গেছে। পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে অবস্থান করছে।

রূপালী বাংলাদেশ

Link copied!