× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ৩, ২০২৬, ০২:১৪ পিএম

ঝিনাইদহে পলিটেকনিক শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ

ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ৩, ২০২৬, ০২:১৪ পিএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

বিএসসি ডিগ্রিধারীদের দশম গ্রেডে চাকরিতে প্রবেশের অনুমতি, ডিপ্লোমা প্রকৌশলীদের স্বার্থবিরোধী সিদ্ধান্ত এবং তিন দফা প্রত্যাখ্যানের প্রতিবাদে ঝিনাইদহ পলিটেকনিক ইনস্টিটিউটের সাধারণ শিক্ষার্থীরা মহাসড়ক অবরোধ করেছে।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টা থেকে ঝিনাইদহ কেন্দ্রীয় বাস টার্মিনালের গোলচত্বর ও মূল সড়ক অবরোধ করেন তারা। পরে প্রশাসনের আশ্বাসে আন্দোলনকারী শিক্ষার্থীরা অবরোধ প্রত্যাহার করেন।

আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং সম্পন্ন করার পর দীর্ঘমেয়াদি ও বাস্তবমুখী প্রশিক্ষণের মাধ্যমে তারা যে কারিগরি দক্ষতা অর্জন করে তা উপেক্ষা করে সাধারণ বিএসসি ডিগ্রিধারীদের দশম গ্রেডে চাকরির সুযোগ দেওয়া সম্পূর্ণভাবে বৈষম্যমূলক। এতে ডিপ্লোমা প্রকৌশলীদের কর্মক্ষেত্র সংকুচিত হবে। শুধু তাই নয়, কারিগরি শিক্ষার মর্যাদাও মারাত্মকভাবে ক্ষুণ্ন হবে।

তারা আরও বলেন, এতদিন কারিগরি খাতে দশম গ্রেডের পদগুলো ডিপ্লোমা প্রকৌশলীদের জন্য সংরক্ষিত ছিল। সম্প্রতি নীতিমালা পরিবর্তনের মাধ্যমে একই গ্রেডে বিএসসি ডিগ্রিধারীদের নিয়োগের সুযোগ সৃষ্টি করা হয়েছে, যা ডিপ্লোমা শিক্ষার্থীদের ভবিষ্যৎকে অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছে।

সুতরাং, এই বৈষম্যমূলক সিদ্ধান্ত বাতিল না করলে প্রয়োজনে আমরা জান দেব, তবুও দশম গ্রেড দেব না। তারা আরও জানান, তাদের ন্যায্য দাবি বাস্তবায়ন না হলে আরও কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে।

শিক্ষার্থীদের সড়ক অবরোধের ফলে সকল প্রকার যান চলাচল বন্ধ হয়ে যায়। সড়কের চতুর্দিকে দীর্ঘ যানজট ও জনভোগান্তি সৃষ্টি হয়।

রূপালী বাংলাদেশ

Link copied!