× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

লক্ষ্মীপুর প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ৪, ২০২৬, ১০:৩০ এএম

‘জামায়াতের বিরুদ্ধে অভিযোগ করা বিএনপির মুদ্রাদোষে পরিণত হয়েছে’

লক্ষ্মীপুর প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ৪, ২০২৬, ১০:৩০ এএম

জামায়াতের সংবাদ সম্মেলন। ছবি : রূপালী বাংলাদেশ

জামায়াতের সংবাদ সম্মেলন। ছবি : রূপালী বাংলাদেশ

লক্ষ্মীপুরে ভোটের ছয়টি সিলসহ আটক সোহেল রানাকে জামায়াতের কর্মী দাবি করে সংবাদ সম্মেলন করেছে বিএনপি। এর প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন করে সোহেল জামায়াতের কর্মী নন বলে নিশ্চিত করেছেন দলের জেলা পর্যায়ের নেতারা।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) রাতে লক্ষ্মীপুর প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সোহেলকে জামায়াত কর্মী আখ্যা দিয়ে মিথ্যাচার করা হয়েছে বলে অভিযোগ এনে প্রতিবাদ জানান লক্ষ্মীপুর-৩ আসনের প্রার্থী ও জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী উত্তর সেক্রেটারি রেজাউল করিম, লক্ষ্মীপুর-২ আসনের প্রার্থী ও জেলা জামায়াতের আমির রুহুল আমিন ভূঁইয়া এবং লক্ষ্মীপুর-৪ আসনের প্রার্থী ও জেলা কমিটির সেক্রেটারি এ আর হাফিজ উল্লাহ। তবে রুহুল আমিন ও হাফিজ উল্লাহ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন না।

সংবাদ সম্মেলনে রেজাউল করিম বলেন, সিলসহ আটকের ঘটনাটি খতিয়ে দেখা প্রয়োজন। প্রকৃত দোষীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। কিন্তু যেকোনো ঘটনার সঙ্গে সঙ্গেই জামায়াতে ইসলামীর বিরুদ্ধে অভিযোগ ওঠা অতীতের মতোই আরেকটি দলের মুদ্রাদোষে পরিণত হয়েছে।

তিনি আরও বলেন, আটক সোহেল জামায়াতের কেউ নয়। এ ঘটনার সঙ্গে যে বা যারা জড়িত, প্রশাসন তদন্ত করে বের করবে। এমন একটি ঘৃণিত ঘটনার আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মহসিন কবীর মুরাদ। এর আগে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বিএনপি পৃথক সংবাদ সম্মেলনে সিলসহ আটক সোহেলকে জামায়াতের কর্মী বলে দাবি করে।

উল্লেখ্য, এর আগে বিকেলে জেলা শহরের পুরাতন আদালত সড়কের মারইয়াম পেইন্টার্স থেকে ছয়টি ভোটের সিল, একটি মোবাইল ফোন ও একটি কম্পিউটারসহ সোহেলকে আটক করে পুলিশ।

রূপালী বাংলাদেশ

Link copied!