× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ৪, ২০২৬, ০৫:২৭ পিএম

দাঁড়িপাল্লার ডিজিটাল গাড়ি ঘিরে বগুড়ায় উৎসুক জনতার ভিড়

রূপালী ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ৪, ২০২৬, ০৫:২৭ পিএম

ছবি- রূপালী বাংলাদেশ

ছবি- রূপালী বাংলাদেশ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আধুনিক ও প্রযুক্তিনির্ভর নির্বাচনি প্রচারে বগুড়া-৬ (সদর) আসনে নতুন মাত্রা যোগ করেছে।

বুধবার (৪ ফেব্রুয়ারি) সকালে জামায়াতের ডিজিটাল প্রচারে বিশেষ গাড়িটি বগুড়ায় পৌঁছালে শহরের রাজনীতিতে তৈরি হয় আলাদা আলোচনার কেন্দ্রবিন্দু। বেলা ১১টার দিকে দাঁড়িপাল্লা প্রতীক সংবলিত সুসজ্জিত প্রচারণার গাড়িটি শহরের প্রাণকেন্দ্র সাতমাথায় পৌঁছালে তা এক নজর দেখার জন্য শত শত উৎসুক মানুষ সেখানে ভিড় জমায়। আধুনিক প্রযুক্তির মাধ্যমে প্রদর্শিত ডিজিটাল প্রচারণা শহরের সাধারণ মানুষের দৃষ্টি আকর্ষণ করে এবং মুহূর্তেই এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে।

বগুড়া-৬ (সদর) আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল এই বিশেষ প্রচারের গাড়িতে চড়ে শহরের গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ করেন। গাড়িটি অগ্রসর হওয়ার সঙ্গে সঙ্গে রাস্তার দুই পাশে দাঁড়িয়ে থাকা মানুষ ডিজিটাল বার্তা ও প্রচারণা উপভোগ করেন। শত শত নেতাকর্মী ও সমর্থক গাড়িটি ঘিরে ধরে স্লোগানে স্লোগানে পুরো এলাকা মুখর করে তোলেন।

সাধারণ মানুষের এই স্বতঃস্ফূর্ত উপস্থিতি ও ভালোবাসার জবাবে অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল হাত নেড়ে শুভেচ্ছা জানান। এ সময় উপস্থিত জনতার উদ্দেশে দেওয়া সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন, ‘সারা দেশে দাঁড়িপাল্লার পক্ষে যে জোয়ার সৃষ্টি হয়েছে তার ঢেউ এখন বগুড়াতেও স্পষ্টভাবে দেখা যাচ্ছে।’

তিনি আরও বলেন, ‘বগুড়ার মানুষ বছরের পর বছর একটি নির্দিষ্ট দলকে ভোট দিয়ে অবহেলা ও বঞ্চনার শিকার হয়েছে। এবার তারা পরিবর্তন চায়। শহর থেকে গ্রাম—সবখানেই সেই পরিবর্তনের প্রতিধ্বনি শোনা যাচ্ছে।’

আগামী নির্বাচন নিয়ে আশাবাদ ব্যক্ত করে অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল বলেন, ‘আগামী ১২ ফেব্রুয়ারি দাঁড়িপাল্লার বিজয়ের মাধ্যমে বগুড়াবাসী নতুন এক ইতিহাস রচনা করবে—ইনশাআল্লাহ।’ শহরের প্রধান প্রধান সড়ক ও গুরুত্বপূর্ণ এলাকা প্রদক্ষিণ শেষে জামায়াতের এই ডিজিটাল প্রচারণার গাড়িটি উত্তরাঞ্চলের অন্যান্য জেলায় নির্বাচনি প্রচারণা চালানোর উদ্দেশ্যে বগুড়া ত্যাগ করে।

রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, আধুনিক প্রযুক্তিনির্ভর এই ধরনের প্রচারণা স্থানীয় রাজনীতিতে নতুন ধারা সৃষ্টি করেছে এবং ভোটারদের কাছে বার্তা পৌঁছাতে জামায়াতের কৌশলে এক ভিন্নতা যোগ করেছে।

Link copied!