× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

ধুনট (বগুড়া) প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ৬, ২০২৬, ০৪:০৭ পিএম

ধুনটে ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি

ধুনট (বগুড়া) প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ৬, ২০২৬, ০৪:০৭ পিএম

ছবি- রূপালী বাংলাদেশ

ছবি- রূপালী বাংলাদেশ

বগুড়ার ধুনটে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর থেকে একটি বিশাল র‍্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় শহীদ মিনার চত্বরে এসে শেষ হয়। এরপর সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা ছাত্রশিবিরের সভাপতি সজিব আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা দবিবুর রহমান বলেন, ‘১৯৭৭ সালের ৬ ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদে মাত্র ছয়জন সদস্য নিয়ে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের যাত্রা শুরু হয়। দীর্ঘ পথচলায় নানা রাজনৈতিক চড়াই-উতরাই পেরিয়ে আজ সংগঠনটি ৪৯তম বছরে পদার্পণ করেছে। জামায়াতে ইসলামীর সহযোগী সংগঠন হিসেবে ছাত্র শিবির দেশ ও জাতির কল্যাণে আদর্শবান ছাত্র গড়ে তুলতে কাজ করে যাচ্ছে।’

উপজেলা ছাত্র শিবিরের সেক্রেটারি আহসান হাবিবের সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া জেলা ছাত্র শিবিরের সভাপতি জুবায়ের আহমেদ, ধুনট উপজেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক আমিনুল ইসলাম, সেক্রেটারি অধ্যাপক আব্দুল করিম, বগুড়া জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি প্রভাষক আতাউর রহমান, কর্ম পরিষদের সদস্য ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান রেজাউল করিম বাচ্চু।

আলোচনা সভায় বক্তারা দেশ গঠনে নৈতিকতা ও আদর্শভিত্তিক ছাত্র রাজনীতির গুরুত্ব তুলে ধরেন।

Link copied!