× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ৮, ২০২৬, ০৫:০৭ পিএম

নোয়াখালীতে সরকারি জমি দখল করে বিএনপি কার্যালয় নির্মাণ

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ৮, ২০২৬, ০৫:০৭ পিএম

জমি দখল করে বিএনপির কার্যালয়। ছবি : রূপালী বাংলাদেশ

জমি দখল করে বিএনপির কার্যালয়। ছবি : রূপালী বাংলাদেশ

নোয়াখালীর চাটখিলে সরকারি জমি দখল করে অবৈধভাবে বিএনপির কার্যালয় নির্মাণের অভিযোগ উঠেছে একটি প্রভাবশালী গোষ্ঠীর বিরুদ্ধে। ওই স্থাপনা উচ্ছেদের অভিযানে গিয়ে এসি ল্যান্ডের নির্দেশ পুরোপুরি বাস্তবায়ন না হওয়ায় ক্ষুব্ধ স্থানীয়রা।

স্থানীয়রা জানান, অভ্যুত্থানের পর স্থানীয় বাসিন্দা সোলেমান, বেল্লাল, নজরুল ইসলাম, রিপন, সহিদ ও জহিরসহ একটি গোষ্ঠী উপজেলার সাহাপুর ইউনিয়নের সোমপাড়ার মন্ত্রীপাড়া এলাকায় সরকারি খাস জমি দখল করে অবৈধ স্থাপনা গড়ে তোলে। পরে তারা ওই স্থাপনায় বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী এ এম মাহবুব উদ্দিন খোকনের নির্বাচনি একটি ব্যানার ঝুলিয়ে দিয়ে বিএনপির কার্যালয় ঘোষণা দেয়। বিষয়টি নজরে এলে স্থানীয়রা উপজেলা প্রশাসনের কাছে লিখিত ও মৌখিকভাবে অভিযোগ করেন।

অভিযোগের পর সহকারী কমিশনার (ভূমি) নিশাত ফারাবী ঘটনাস্থলে উপস্থিত হয়ে উচ্ছেদ অভিযানের নির্দেশ দেন। তবে স্থানীয়দের অভিযোগ, অভিযানের সময় পুরো অবৈধ স্থাপনা অপসারণ না করে একটি অংশ রেখে অভিযান সমাপ্ত করা হয়। স্থানীয়দের দাবি, এতে অভিযুক্তদের প্রতি বিশেষ সুবিধা দেওয়া হয়েছে। তারা দ্রুত পুরো অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং নিরপেক্ষ তদন্তের দাবি জানান।

এ বিষয়ে অভিযুক্ত সোলেমান এক অডিও বক্তব্যে জায়গাটি সরকারি বলে স্বীকার করে জানান, তারা ওই জায়গা সরকার থেকে কাগজ করে নিয়েছেন। কিন্তু স্থানীয় দিদার পাটোয়ারী নামের এক ব্যক্তি তাদের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক এসব মিথ্যা অভিযোগ ছড়াচ্ছেন।

চাটখিল সহকারী কমিশনার (ভূমি) নিশাত ফারাবী ক্যামেরার সামনে কথা বলতে রাজি না হলেও জানান, অবৈধ স্থাপনার পুরো অংশ ভেঙে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

Link copied!