× UCB Sticker Card
মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

মুন্সীগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ৯, ২০২৬, ১২:২২ পিএম

মুন্সীগঞ্জের ৩ দোকান আগুনে ক্ষতিগ্রস্ত

মুন্সীগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ৯, ২০২৬, ১২:২২ পিএম

আগুন নেভানোর চেষ্টা করছেন ফায়ার সার্ভিসের কর্মী। ছবি : রূপালী বাংলাদেশ

আগুন নেভানোর চেষ্টা করছেন ফায়ার সার্ভিসের কর্মী। ছবি : রূপালী বাংলাদেশ

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার আলদি বাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় তিনটি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে।

রোববার (৮ ফেব্রুয়ারি) রাত ১টার দিকে উপজেলার আলদি বাজারে এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, খবর পেয়ে টঙ্গীবাড়ি ফায়ার স্টেশন থেকে দ্রুত দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে টিনের তৈরি দুটি মুদি দোকান ও একটি সেমিপাকা মিষ্টির দোকান আংশিকভাবে পুড়ে যায়।

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, সংবাদ পেয়ে টঙ্গীবাড়ি ফায়ার স্টেশনের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

অগ্নিকাণ্ডে টিনের দুটি মুদি দোকান ও একটি সেমিপাকা মিষ্টির দোকান ক্ষতিগ্রস্ত হয়। এ ঘটনায় কোনো হতাহত হয়নি। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, দোকানের পাশের ময়লা-আবর্জনা থেকে আগুনের সূত্রপাত হতে পারে।

রূপালী বাংলাদেশ

Link copied!