× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ১১, ২০২৬, ০২:৫৪ এএম

নির্বিঘ্ন ভোট নিশ্চিত করতে মাঠে জিএমপি কমিশনার

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ১১, ২০২৬, ০২:৫৪ এএম

নির্বাচন সামনে রেখে গাজীপুরে ভোটকেন্দ্র পরিদর্শনে জিএমপি কমিশনার

নির্বাচন সামনে রেখে গাজীপুরে ভোটকেন্দ্র পরিদর্শনে জিএমপি কমিশনার

গাজীপুর মেট্রোপলিটন এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি ও সার্বিক নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণে বিভিন্ন ভোটকেন্দ্র সরেজমিনে পরিদর্শন করেছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) কমিশনার মো. ইসরাইল হাওলাদার।

সোমবার বিকেলে তিনি জিএমপির সদর থানাধীন কয়েকটি গুরুত্বপূর্ণ ভোটকেন্দ্র পরিদর্শন করেন। এ সময় ভোটকেন্দ্রগুলোর নিরাপত্তা ব্যবস্থা, ভোটগ্রহণের প্রস্তুতি এবং দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্য ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের কার্যক্রম পর্যবেক্ষণ করেন তিনি।

পরিদর্শনকালে কমিশনার ভোটকেন্দ্রের প্রবেশ ও বের হওয়ার পথ, ভোটকক্ষের নিরাপত্তা, ভোটারদের সারিবদ্ধভাবে প্রবেশের ব্যবস্থা এবং জরুরি পরিস্থিতি মোকাবিলার প্রস্তুতি খতিয়ে দেখেন। পাশাপাশি নির্বাচনকালীন দায়িত্ব পালনে সর্বোচ্চ পেশাদারিত্ব, সতর্কতা ও নিরপেক্ষতা বজায় রাখতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেন।

পুলিশ কমিশনার বলেন, নির্বাচন একটি জাতীয় গুরুত্বপূর্ণ কার্যক্রম। দায়িত্ব পালনের ক্ষেত্রে কোনো ধরনের অবহেলা বা পক্ষপাতিত্ব যেন না ঘটে, সে বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সব সদস্যকে সজাগ থাকতে হবে।

তিনি আরও বলেন, ভোটাররা যাতে শান্তিপূর্ণ পরিবেশে ও নির্ভয়ে তাঁদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে লক্ষ্যে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে। নির্বাচনকে কেন্দ্র করে সম্ভাব্য ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রগুলোতে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ভোটের দিন কোনো ধরনের বিশৃঙ্খলা বা অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ, র‍্যাব, আনসারসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে বিশেষ নিরাপত্তা পরিকল্পনা বাস্তবায়ন করা হবে বলেও জানান তিনি। পাশাপাশি নির্বাচনী এলাকায় টহল জোরদার এবং গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট স্থাপনের পরিকল্পনা রয়েছে।

জিএমপি সূত্র জানায়, নির্বাচনকে কেন্দ্র করে প্রতিটি ভোটকেন্দ্রে পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হবে। সার্বক্ষণিক নজরদারির জন্য সিসি ক্যামেরা ও বডি ক্যামেরার ব্যবস্থাও রাখা হয়েছে। এ ছাড়া ভোটকেন্দ্রের আশপাশের এলাকায় গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে, যাতে যেকোনো ধরনের নাশকতা বা সহিংসতার চেষ্টা আগেভাগেই প্রতিহত করা যায়।

সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নির্বিঘ্নভাবে নির্বাচন সম্পন্ন করতে প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

রূপালী বাংলাদেশ

Link copied!